ওয়ানডে থেকে ছুটি নিচ্ছেন সাকিব
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৩ মে ২০২২
Find us in facebook
পবিত্র হজ পালনের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফরে কোনো ফরম্যাটেই মুশফিকুর রহিমকে পাবে না বাংলাদেশ দল। শুধু মুশফিক নন, ক্যারিবিয়ানে সাকিব আল হাসানকেও তিন ফরম্যাটে পাওয়া যাবে না। এক ফরম্যাট থেকে ছুটি নিতে পারেন সাকিব। আইসিসি ওডিআই সুপার লিগের অংশ না হওয়ায় উইন্ডিজদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নাও খেলতে পারেন বাঁহাতি এ অলরাউন্ডার। যদিও ওয়ানডে দলে ঠিকই আছে তার নাম।
বিসিবিকে মৌখিকভাবে সাকিব বলেছেন, সফরের শুরুতে টেস্ট ও টি-২০ সিরিজ খেলবেন। ওয়ানডে সিরিজ খেলবেন না। বিসিবি তাকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিতে বলেছে। জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই চিঠি দিবেন অভিজ্ঞ এ অলরাউন্ডার।
বিসিবি তাকে তিন ফরম্যাটেই চাইছে, কিন্তু ছুটি চেয়ে বসলে তখন বিকল্প নেওয়া হবে। যদিও এখনই বিকল্প নিয়ে কাজ করছেন নির্বাচকরা। গতকাল বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘মৌখিকভাবে সে বলেছে একটা ফরম্যাট খেলতে চাইছে না। বিশ্রামের প্রয়োজন। আবার টেস্ট খেলবে সেটাও জানিয়েছে। আমরা তার থেকে এখনো আনুষ্ঠানিক কিছু পাইনি। আমরা তাকে সব ফরম্যাটেই চাই। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৫ ও ৬ জুন দুই ভাগে ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশে উড়াল দেবেন। সফরে স্বাগতিকদের বিরুদ্ধে দুটি টেস্ট, তিনটি করে টি-২০ ও ওয়ানডে খেলবে বাংলাদেশ দল। শুরুতেই থাকছে টেস্ট ও টি-২০, শেষ দিকে ওয়ানডে সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে মিরপুর টেস্ট শেষ করেই যুক্তরাষ্ট্রে চলে যাবেন সাকিব। পরে সেখান থেকেই ক্যারিবিয়ানে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রথম টেস্ট ১৬ জুন, দ্বিতীয় টেস্ট ২৪ জুন শুরু হবে। তিন টি-২০ হবে ২, ৩ ও ৭ জুলাই। এরপর তিন ওয়ানডে ১০, ১৩ ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজটা ওডিআই সুপার লিগের অংশ নয়। শুধুই দ্বিপাক্ষিক সিরিজ। তাই সিরিজের আবেদন হয়তো কমে গেছে সাকিবের কাছে। এজন্যই হয়তো বিশ্রাম চাইছেন বাঁহাতি এ অলরাউন্ডার।
- স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিনের ছেলেরা
- ঘানার হয়ে খেলবেন স্পেনের উইলিয়ামস
- মাহি এবং পূজার শরীর নিয়ে ব্যাখা দিলেন আজিজ
- এ বছর হজের খুতবা দেবেন ড. আল-ইসা
- পদত্যাগ করলেন নেপালের অর্থমন্ত্রী
- সুলভ মূল্যে পণ্য বিক্রির সময় বাড়াল টিসিবি
- চাঁদাবাজি বরদাশত করা হবে না: আইজিপি
- ‘ডিজিটাল মার্কেটের বিকাশে সরকার হাই-টেক পার্ক স্থাপন করছে’
- মোংলা বন্দরে মেট্রোরেলের দশম চালান
- আজ ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ১৭ জুলাই
- করোনার কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়: শিক্ষামন্ত্রী
- বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- কেন ইভিএমে বিএনপির ভয়, জানালেন তথ্যমন্ত্রী
- সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ
- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা
- বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
- তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়
- মোটরসাইকেল চলাচল নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিলেন আইজিপি
- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- মরণব্যাধি ক্যানসার নিয়ে রিকশা চালান মজিদুল
- পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা চীনা রেড ক্রসের
- উলিপুুরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু
- চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত
- ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- শেখ হাসিনার সরকার অবরুদ্ধ গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করেছে: কাদের
- নানা সংকটে বিপর্যস্ত এক সময়ের অন্যতম রাজনৈতিক দল বিএনপি
- বৃষ্টির প্রবণতা বাড়বে
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি নেতারা সংসদে ইচ্ছামতো কথা বলেছেন: প্রধানমন্ত্রী
- দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা
- রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
- ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ
- গাইবান্ধায় ১২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
- পদ্মাপারের সঙ্গে উৎসবে মেতেছে পুরো দেশ
- বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
- ‘নীলফামারী জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি’র সভা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-গেট চালু
- হাবিপ্রবিতে ‘ঠুনকো বিষয়’ নিয়ে হামলা-ভাঙচুর, আহত ১৩ শিক্ষার্থী
- সাত দিনের মধ্যে পরিবেশদূষণকারীর নাম প্রকাশের নির্দেশ
- বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে
- পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
- মিঠাপুকুরে ওষুধ সরবরাহের গাড়িতে ২৬ কেজি গাঁজা, আটক ১



