সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৫ জুন ২০২২
Find us in facebook
আর কয়েক ঘণ্টা পরই ব্যস্ত হয়ে উঠবে পদ্মাসেতু। যানবাহনগুলো রোববার ভোর ৬টা থেকে নির্ধারিত টোল দিয়ে সেতু পার হতে পারবে। ঢাকাসহ দেশের পূর্বাঞ্চল থেকে খুব সহজেই দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এ সেতুর মাধ্যমে যাতায়াত করা যাবে।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এক গণবিজ্ঞপ্তিতে জানায়, পদ্মাসেতুতে ঘণ্টায় ৬০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না। এ সেতুর ওপর যেকোনো ধরনের যানবাহন দাঁড়ানো ও যানবাহন থেকে নেমে সেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলা বা হাঁটা সম্পূর্ণ নিষেধ।
এছাড়া তিন চাকার যানবাহন (রিকশা, ভ্যান, সিএনজি, অটোরিকশা ইত্যাদি), পায়ে হেঁটে, সাইকেল বা নন-মটোরাইজড গাড়িযোগে সেতু পারাপার হওয়া যাবে না। গাড়ির বডির চেয়ে বেশি চওড়া এবং ৫ দশমিক ৭ মিটার উচ্চতার চেয়ে বেশি উচ্চতার মালামালসহ যানবাহন সেতুর ওপর দিয়ে পারাপার করা যাবে না। সেতুর ওপরে কোনো ধরনের ময়লাও ফেলা যাবে না।
সরকার নির্ধারিত টোল অনুযায়ী, পদ্মাসেতু পারাপারে মোটরসাইকেলে ১০০ টাকা, কার ও জিপে ৭৫০ টাকা, পিকআপে এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে এক হাজার ৩০০ টাকা পরিশোধ করতে হবে। আর বাসের ক্ষেত্রে ছোট বাস (৩১ আসন) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা, বড় বাস (থ্রি-এক্সেল) প্রতি দুই হাজার ৪০০ টাকা টোল দিতে হবে।
এছাড়া ছোট ট্রাককে (পাঁচ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকে (পাঁচ টনের বেশি ও সর্বোচ্চ আট টন পর্যন্ত) দুই হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (৮ টনের বেশি ও সর্বোচ্চ ১১ টন) দুই হাজার ৮০০ টাকা, ট্রাকে (থ্রি-এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (ফোর-এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা। আর ট্রেইলার (ফোর-এক্সেলের অধিক) ছয় হাজারের সঙ্গে প্রতি এক্সেলের জন্য এক হাজার ৫০০ টাকা যুক্ত হবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বেলা ১১টা ৪৮ মিনিটে নিজ হাতে নির্ধারিত টোল দেন। ১১টা ৫৮ মিনিটে মাওয়া প্রান্তে তিনি পদ্মাসেতুর ফলক উন্মোচন করেন। দুপুর ১২টা ৬ মিনিটে সেতু দিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর জাজিরার অভিমুখে রওনা করে। দুপুর সোয়া ১২টার দিকে বাংলাবাজার ঘাটের জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন।
২০০১ সালের ৪ জুলাই স্বপ্নের পদ্মাসেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৪ সালের নভেম্বরে নির্মাণকাজ শুরু হয়। দুই স্তরবিশিষ্ট স্টিল ও কংক্রিট নির্মিত ট্রাসের এ সেতুর ওপরের স্তরে চার লেনের সড়ক পথ এবং নিচের স্তরে একটি একক রেলপথ রয়েছে।
- ঠাকুরগাঁওয়ে কৃষকের মুখে হাসি ফোটানোর জন্য সম্পূরক সেচের উদ্যোগ
- আর্থিক সংস্থাগুলোর অংশীদারিত্ব বাড়ানোর আহ্বান বাংলাদেশের
- ফুলবাড়ীতে কোরিয়ান মেডিক্যাল টিমের উদ্যোগে দুস্থদের সেবা প্রদান
- মহররম উপলক্ষে হিলিতে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ
- বঙ্গমাতা ফজিলাতুন্নেছা: বঙ্গবন্ধুর সকল ত্যাগ ও অর্জনের নিত্যসঙ্গী
- বিশ্বে জ্বালানির দাম কমলে সুফল মিলবে দেশেও: আ হ ম মুস্তফা কামাল
- আওয়ামী লীগ বিএনপির ওপর কোনো অত্যাচার করেনি: তোফায়েল আহমেদ
- পশ্চিমা যন্ত্রাংশে আরো ‘শক্তিশালী’ রাশিয়ার সমরাস্ত্র: গবেষণা
- বঙ্গবন্ধুর রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা: পলক
- এশিয়ার মাঝে সবচেয়ে বেশি ছক্কা এখন রোহিতের
- দূরবীণ দিয়েও রণবীরের শরীরের গোপন কিছু দেখতে পেলাম না: টুইঙ্কেল
- বঙ্গবন্ধুর শক্তি ও অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা: হানিফ
- অনেকটা নিরুপায় হয়েই জ্বালানির দাম সমন্বয় করেছে সরকার: জয়
- আশুরার গুরুত্ব ও তাৎপর্য
- `বাঙালির মুক্তি সংগ্রামে বঙ্গমাতার অবদান অবিস্মরণীয়`
- পীরগাছায় ঘাঘট নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
- বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রেরণার উৎস বঙ্গমাতা: শিল্প প্রতিমন্ত্রী
- বঙ্গমাতার সমর্থনেই শেখ মুজিব বঙ্গবন্ধু হয়েছিলেন: পররাষ্ট্রমন্ত্রী
- মালয়েশিয়ায় গেল বাংলাদেশি ৫৩ কর্মীর প্রথম ফ্লাইট
- মিশরী তরুণী এখন বীরগঞ্জের পুত্রবধূ
- বাংলাদেশকে আরো ১৫ লাখ টিকা দিলো যুক্তরাষ্ট্র
- ঠাকুরগাঁওয়ে কিশোরের আত্মহত্যার খবর পেয়ে প্রাণ দিল কিশোরী
- দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র থেমে নেই: আইজিপি
- জ্বালানি তেলের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
- রংপুরে বৃক্ষমেলায় ২ কোটি টাকার গাছ বিক্রি
- কুড়িগ্রামে বঙ্গমাতার জন্ম বার্ষিকী পালিত
- দাম কমায় ভারত থেকে পাথর-কয়লা আমদানি ফের বেড়েছে
- তিনতলায় ছাগলের খামার, একেকটির দাম ২৫ হাজার থেকে দুই লাখ
- কুড়িগ্রামে ১৪৯ ফিস্টুলা রোগী শনাক্ত
- তেঁতুলিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- শেখ হাসিনা স্টেডিয়াম তৈরির দায়িত্বে অস্ট্রেলিয়ান কোম্পানি
- দুই দশকের বেশি পুরোনো মামলা নিষ্পত্তির নির্দেশ
- আইসিটি বিভাগে ৭০ শতাংশ বিদ্যুৎ খরচ কমিয়ে আনা সম্ভব: পলক
- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্ববাজারে তেলের দাম সর্বনিম্ন!
- একসময় অন্যের বাড়িতে কাজ করা সাদিনার ঘুরে দাঁড়ানোর গল্প
- পানিসম্পদ ব্যবহার নিয়ে নেপাল-বাংলাদেশ যৌথ সভা অনুষ্ঠিত
- পাওনা পরিশোধের কথা বলে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
- শুরু হলো কলেরা টিকার দ্বিতীয় ডোজ
- খালিদের স্থপতি হওয়ার স্বপ্ন পূরণে পাশে দাঁড়ালেন ইউএনও
- বিসিএস সুপারিশপ্রাপ্ত ১৭ জনকে সংবর্ধনা দিল ঠাকুরগাঁও চিরন্তন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরো ৩ জনের মৃত্যু, শনাক্ত ৩৪৯
- `ডেঙ্গু প্রতিরোধে এশিয়ায় সফলতার শীর্ষে বাংলাদেশ`
- সাদুল্লাপুরে আলো ছড়াচ্ছে বেলালের ‘সেলুন পাঠাগার’
- ‘পৃথিবীটা অনেক সুন্দর, শুধু তোমার জন্য চলে গেলাম আল্লাহর কাছে’
- ডিজিটাল অর্থনীতির দিকে যাত্রা শুরু করেছে বাংলাদেশ: পলক
- তেঁতুলিয়ায় আবারো ধরা পড়লো ৩০ কেজি ওজনের বাঘাইড়
- জাতীয়তাবাদী ছাত্রদল অছাত্রদলের সংগঠন: আল নাহিয়ান খান জয়
- ফুলবাড়ীতে বৃষ্টি হওয়ায় স্বস্তিতে আমন চাষিরা
- বৃষ্টিতে পাট চাষিদের মুখে হাসি



