বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ জুন ২০২২
Find us in facebook
পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র প্রত্যাখ্যানের মাধ্যমে বিএনপি এ দেশের জনগণকে প্রত্যাখ্যান করেছে, জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
আগামী ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে জাজিরা প্রান্তে সমাবেশস্থল পরিদর্শনে এসে এক প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।
বিএনপি নেতাদের সমালোচনা করে নানক বলেন, তারা এদেশের স্বাধীনতাকে মানতে পারেনি, তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বপ্নের সোনার বাংলা মানতে পারেনি, তাই তারা পদ্মা সেতু কেউও মানতে পারছে না। তাই তারা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র গ্রহণ করতে পারে না। এই কারণে এই দেশের জনগণ তাদেরকে বার বার প্রত্যাখ্যান করেছে। আগামী নির্বাচনেও জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে।
বিদেশ থেকে দেশে আসার টিকিট পাওয়া যাচ্ছে না উল্লেখ করে নানক বলেন, স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন আগামী ২৫ জুন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০ লক্ষ মানুষের জনশ্রুতি হবে এই সমাবেশ স্থলে। কিন্তু আমাদের লক্ষ্য থাকবে ১৫ থেকে ২০ লক্ষ মানুষের সমাগম করা। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসতে শুরু করেছে। শুধু তাই নয়, বিদেশ থেকে দেশে আসার টিকিট পাওয়া যাচ্ছে না। কারণ বিদেশে থাকা প্রবাসী আমাদের ভাইয়েরা দেশে আসতে শুরু করেছে । স্বপ্নের সোনার পদ্মা সেতু দু'চোখে দেখতে চায় , তারাও সমাবেশস্থলে যোগ দিতে চায়।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, উদ্বোধনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমাদের ভুলে গেলে চলবেনা- এই পদ্মা সেতু তৈরি করতে ষড়যন্ত্রকারীরা দেশে-বিদেশে চক্রান্ত করেছে। তাই আগামী ২৫ জুন সমাবেশ সফল করার মাধ্যমেই ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে হবে। তাই নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে।
এ সময় দলের আরেক সভাপতিমন্ডলীর সদস্য আবদুর রহমান বলেন, তারা বলে ৭৫' এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। তাদের নেতা দণ্ডিত পলাতক তারেক রহমান একই সুরে কথা বলে। এর মাধ্যমে দিয়ে প্রমাণিত হয় বঙ্গবন্ধু খুনের সঙ্গে জিয়াউর রহমান জড়িত। তিনি বলেন, তারা একুশে ফেব্রুয়ারি মানে না, ১৬ ডিসেম্বর মানে না , কারণ তাদের কোন আদর্শ নেই। তাই তারা পদ্মা সেতুকেও মানতে পারছে না।
এ সময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী এনামুল হক শামীম, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন অপু এমপি, আনোয়ার হোসেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য প্রমুখ।
- ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
- সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের
- স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিনের ছেলেরা
- ঘানার হয়ে খেলবেন স্পেনের উইলিয়ামস
- মাহি এবং পূজার শরীর নিয়ে ব্যাখা দিলেন আজিজ
- এ বছর হজের খুতবা দেবেন ড. আল-ইসা
- পদত্যাগ করলেন নেপালের অর্থমন্ত্রী
- সুলভ মূল্যে পণ্য বিক্রির সময় বাড়াল টিসিবি
- চাঁদাবাজি বরদাশত করা হবে না: আইজিপি
- ‘ডিজিটাল মার্কেটের বিকাশে সরকার হাই-টেক পার্ক স্থাপন করছে’
- মোংলা বন্দরে মেট্রোরেলের দশম চালান
- আজ ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ১৭ জুলাই
- করোনার কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়: শিক্ষামন্ত্রী
- বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- কেন ইভিএমে বিএনপির ভয়, জানালেন তথ্যমন্ত্রী
- সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ
- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা
- বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
- তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়
- মোটরসাইকেল চলাচল নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিলেন আইজিপি
- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- মরণব্যাধি ক্যানসার নিয়ে রিকশা চালান মজিদুল
- পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা চীনা রেড ক্রসের
- উলিপুুরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু
- চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা নিহত
- ফুলবাড়ীতে বীজতলায় সেচ দিতে গিয়ে কৃষকের মৃত্যু
- বৃষ্টির প্রবণতা বাড়বে
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি নেতারা সংসদে ইচ্ছামতো কথা বলেছেন: প্রধানমন্ত্রী
- দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা
- রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
- ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ
- গাইবান্ধায় ১২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
- পদ্মাপারের সঙ্গে উৎসবে মেতেছে পুরো দেশ
- বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
- ‘নীলফামারী জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি’র সভা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-গেট চালু
- হাবিপ্রবিতে ‘ঠুনকো বিষয়’ নিয়ে হামলা-ভাঙচুর, আহত ১৩ শিক্ষার্থী
- সাত দিনের মধ্যে পরিবেশদূষণকারীর নাম প্রকাশের নির্দেশ
- বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে
- পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
- মিঠাপুকুরে ওষুধ সরবরাহের গাড়িতে ২৬ কেজি গাঁজা, আটক ১



