নীলফামারীর শ্রেষ্ঠ চেয়ারম্যান শাহিদ ও শ্রেষ্ঠ ইউএনও বেলায়েত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২
Find us in facebook
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ এর জন্য নীলফামারী জেলা পর্যায়ের শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নির্বাচিত হয়েছেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন। শিক্ষার মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় জেলা পর্যায়ে তারা নির্বাচিত হন।
বুধবার (৫ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নবেজ উদ্দিন সরকার জানান, ‘এছাড়াও জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ১৭টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের হিসেবে নির্বাচিত করা হয়।’
অন্যান্যদের মধ্যে যারা শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন তারা হলেন- ‘জেলার শ্রেষ্ঠ প্রাথমিক প্রধান শিক্ষক (পুরুষ) ডিমলার পশ্চিম ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ রুহুল আমিন, শ্রেষ্ঠ প্রাথমিক প্রধান শিক্ষক (মহিলা) দক্ষিণ বালাপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মার্জুয়ারা বেগম, শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক (পুরুষ) নীলফামারীর সদরের রামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোঃ আখতারুজ্জামান, শ্রেষ্ঠ প্রাথমিক সহকারী শিক্ষক (মহিলা) ডোমারের শহিদ স্মৃতি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফারহা জেবিন, শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় জলঢাকার বালাগ্রাম সাউথ সরকারি প্রাথমিক বিদ্যালয়।’
‘শ্রেষ্ঠ এস.এম.সি কিশোরগঞ্জের দলিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ মোকাদ্দেস হোসেন, শ্রেষ্ঠ বিদ্যেৎসাহী সমাজকর্মী সৈয়দপুরের বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়েল সহ-সভাপতি এম ওমর ফারুক, শ্রেষ্ঠ কাব শিক্ষক সৈয়দপুরের শ্বাসকান্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা প্রশাসনে শ্রেষ্ঠ কর্মচারী জলঢাকা শিক্ষা অফিসের হিসাব সহকারী মোঃ মতিউর রহমান’ শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার নীলফামারী সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আতাউল গনি ওসমানী, শ্রেষ্ঠ ইউআরসি বা শ্রেষ্ঠ টিআরসি ইন্সট্রাক্টর ডিমলার মোঃ মাসুদ করিম, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান মন্ডল, শ্রেষ্ঠ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নবেজ উদ্দিন সরকার, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিমলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, শ্রেষ্ঠ জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন, শ্রেষ্ঠ উপজেলা পরিষদ চেয়ারম্যান সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ ও ঝড়ে পড়ার হার উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম হয়েছে এ ধরনের বিদ্যালয়ের মধ্যে শ্রেষ্ঠ সৈয়দপুরের তুলশীরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়।’
জানতে চাইলে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার বলেন,‘জেলার শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ ও ঝরেপড়া রোধকল্পে বিদ্যালয় পরিদর্শন, বিদ্যালয় পরিচালনা কমিটির এবং অভিভাবকদের সাথে মতবিনিময়, বিদ্যালয়ে প্রয়োজনীয় বেঞ্চ সরবরাহ, বিদ্যুতের ব্যবস্থা করা এবং সীমানা প্রাচীর নির্মাণ, শিক্ষার্থীদের ঝরে পরার হার কমে আসার পাশাপাশি শিক্ষাথীরা বিদ্যালয়মুখি করে তোলাসহ নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অসামান্য অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে বাছাইয়ের মাধ্যমে জেলা পর্যায়ে তাদের শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত করা হয়।’
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- বিএনপি-জামায়াতকে ১০ ডিসেম্বর রাজপথে দেখা যাবে না: টিপু মুনশি
- প্রথম দেখাতেই সঙ্গীর মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিতে ৪ টিপস
- পীরগঞ্জে তৃতীয় বউ ঘরে আনলেন বাবা, বিয়ের জন্য ফাঁস নিলেন ছেলে
- তেঁতুলিয়ায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর নদী থেকে জেলের লাশ উদ্ধার
- কাহারোলে কুকুরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
- ডিসেম্বরেই চালু হচ্ছে বেক্সিমকোর সৌরবিদ্যুৎ কেন্দ্র
- রৌমারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- রংপুরে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


