• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে ৯৩ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৬ বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ নূরুদ্দীন খান।

এর আগে গত সোমবার (৫ ডিসেম্বর) মধ্যরাতে জেলার বোদা উপজেলার মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ৭৭৪/২-এস এর ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বেতবাড়ী সরদারপাড়া নামক এলাকা থেকে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

জানা যায়, নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে মালকাডাঙ্গা বিওপির একটি টহল দল নাঃ সুবেঃ শেখ আমিরুল ইসলাম এর নেতৃত্বে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বেতবাড়ী সরদারপাড়া এলাকায় খড়েরপালার নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় কষ্টি পাথরের মূর্তিটি উদ্ধার করা হয়।

মূর্তিটির সিজার মূল্য ধরা হয়েছে ৯৩ লক্ষ ১০ হাজার টাকা।

Place your advertisement here
Place your advertisement here