`প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছেন শেখ হাসিনা`
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৩
Find us in facebook
পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে চলছেন। তার নেতৃত্বে আগামীতে দেশের স্বাস্থ্যসেবা আরো স্মার্ট হবে। এ লক্ষ্যে দেশের ১৮ হাজার কমিউনিটি ক্লিনিকে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ দেওয়া হবে।
গতকাল শনিবার শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন ব্যাংক উদ্বোধন ও স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।
উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন ভূখণ্ড এবং সংবিধান উপহার দিয়েছেন। তার নির্দেশিত পথে গত ১৪ বছরে দেশের স্বাস্থ্যখাতে ব্যাপক উন্নয়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যসেবাকে স্মার্ট করতে দেশের কমিউনিটি ক্লিনিকগুলো উচ্চগতির ইন্টারনেট সংযোগের আওতায় আনতে পরিকল্পনা করেছে সরকার।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নিরলস পরিশ্রমে দেশের স্বাস্থ্যখাত এখন অনেক অগ্রসর। গ্রামীণ জনপদে এই সেবা বিস্তৃত হয়েছে। ফলে মানুষের সময় ও অর্থ সাশ্রয় হচ্ছে। জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতাল থেকে মোবাইল ও অনলাইন প্ল্যাটফর্মে চিকিৎসাসেবা চালু করা হয়েছে। ফলে জনগণের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ হয়েছে।
এনামুল হক শামীম বলেন, গ্রামীণ দরিদ্র ও প্রান্তিক মানুষের প্রাথমিক চিকিৎসা ও সর্বস্তরের জনগণের জন্য বিশেষজ্ঞ চিকিৎসা প্রদান, স্বাস্থ্যখাতে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিশু ও মাতৃমৃত্যু হ্রাস, মাঠ পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় পরিবার পরিকল্পনা সেবা প্রদান, এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন এবং সর্বস্তরের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সাফল্য অর্জন করেছে বাংলাদেশ।
আওয়ামী লীগের এই সাবেক সাংগঠনিক সম্পাদক বলেন, ২০০১ সালে বিএনপি শুধু রাজনৈতিক রোষে কমিউনিটি ক্লিনিকের মতো জনবান্ধব উদ্যোগ বন্ধ করে দিয়েছিল। একমাত্র শেখ হাসিনার কারণেই স্বাধীনতার ৫০ বছর পর বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত বিশ্বব্যাপী প্রশংসনীয় সফলতা অর্জন করেছে। বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় অপেক্ষাকৃত কম খরচে মৌলিক চিকিৎসা চাহিদা পূরণ, সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল, অসংক্রামক রোগসমূহের ব্যবস্থাপনা ও প্রতিরোধে ব্যাপক উদ্যোগ, পুষ্টি উন্নয়ন, স্বাস্থ্য সূচক সমূহের ব্যাপক অগ্রগতিতে স্বাস্থ্য অবকাঠামো খাতে অভূতপূর্ব অর্জন বাংলাদেশকে এগিয়ে নিয়েছে বহুদূর।
নড়িয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য তাহমিনা খাতুন শিলু, শরীয়তপুরের সিভিল সার্জন ডা. আবুল হাদি মোহাম্মদ শাহ্ পরান, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ওহাব বেপারী, নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, ইউএনও শেখ রাশেদউজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন প্রমুখ।
- পদ্মাসেতুতে বসেছে রেললাইনের শেষ স্লিপার
- কেন্দ্রীয় ১৪ দলের আলোচনা সভা বৃহস্পতিবার
- হোয়াটসঅ্যাপে নতুন যা যুক্ত হলো
- শসা খোসাসহ খেলেই ভালো
- ইফতারে ‘গাজর পেঁপের সেমাই’
- মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের ৫১তম শাহাদতবার্ষিকী পালন
- বিএনপি-জামায়াত থেকে সতর্ক থাকতে হবে: আমিনুল ইসলাম
- রোজার প্রথম কয়েকদিন যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি
- গণপ্রতিনিধিত্ব আদেশ এর খসড়া নীতিগত অনুমোদন মন্ত্রিসভার
- `ঢাকা বিশ্ববিদ্যালয়ের গর্ব করার মতো অসংখ্য বিষয় রয়েছে`
- স্ত্রী সারাদিন টাকা-টাকা করলে যা করতে পারেন
- ক্যাবল নেটওয়ার্ক ডিজিটাল হলে সব পক্ষ উপকৃত হবে: তথ্যমন্ত্রী
- বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর নূরে আলম সিদ্দিকী আর নেই
- পুতিনের পরমাণু অস্ত্র মোতায়েনের আলোচনা ‘বিপজ্জনক’: বাইডেন
- প্রথমবার মা হলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি
- সাকিব-লিটনদের মিস করছে কেকেআর
- তারাবি-তাহাজ্জুদ নামাজের পার্থক্য ও ফজিলত
- `স্মার্ট বাংলাদেশ নির্মাণে ডিজিটাল স্মার্ট ডাককর্মী অপরিহার্য`
- ভূমি উন্নয়ন কর আদায় হবে ইলেকট্রনিক পদ্ধতিতে
- নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
- যে কোনো পর্যায়ে নির্বাচন বন্ধের ক্ষমতা পেতে যাচ্ছে ইসি
- বুধবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী জাতীয় ভূমি সম্মেলন
- ৩৩ শতাংশ নারী নেতৃত্ব নিশ্চিতে ৭ বছর সময় পাচ্ছে রাজনৈতিক দলগুলো
- সংসদের সুবর্ণ জয়ন্তীতে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন
- তিন মাস আগেই পূর্বাভাস পাবেন কৃষকরা
- দিনাজপুরের ‘প্রথম’ মসজিদ চেহেলগাজী
- দেশের স্টার্টআপগুলোতে ৮০০ মিলিয়নের ওপর বিনিয়োগ এসেছে
- বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়নি: সিইসি
- দিনাজপুর সীমান্তে নীলগাইয়ের পর এবার এলো হনুমান
- দুর্নীতির দায় নিতে হবে ব্যাংকারদের
- তেঁতুলিয়ায় দুই নারীর অস্বাভাবিক মৃত্যু
- ‘বাড়িতে ভাই আসলেন ঠিকই, তবে লাশ হয়ে’
- পার্বতীপুরে একসঙ্গে চারটি বাছুর জন্ম দিয়েছে একটি গাভি
- স্টুডেন্টস রেজাল্ট প্রসেসিং সিস্টেম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
- ৯ বছরে বিয়ে হওয়া সেই আছিরন আজ গ্রামের গর্ব
- বঙ্গবন্ধু ২৩ বছর সংগ্রাম করেছেন মানুষের মুখে হাসি ফোটাতে: স্পিকার
- নতুন চমক দেখাতে এবার আসছে চ্যাট জিপিটি ফোর
- ‘টিকিট যার, ভ্রমণ তার’ বাস্তাবায়নে মাঠে রেলওয়ের ৬ টাস্কফোর্স
- ‘পাওয়ার ন্যাপ’ উপকারী না ক্ষতিকর!
- শুরু হলো ‘অগ্নিঝরা মার্চ’
- হাতীবান্ধায় তিস্তা ব্যারাজ এলাকায় গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু
- শ্রীলংকাকে ২৯০ কোটি ডলার বেলআউট ঋণ দিলো আইএমএফ
- বিএনপিকে জনগনের রায় নিয়ে ক্ষমতায় আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
- আগামীকাল বাংলাদেশে আসছে আর্জেন্টিনা দল
- নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সমাপনী
- স্বামীর সংসারের হাল ধরছেন হাজারো নারী
- দুই হাজার বছর পরও গালে টোল, মিশরে উদ্ধার রহস্যময় মূর্তি
- ভারত থেকে পাইপলাইনে জ্বালানি তেল আসছে আজ
- আর্জেন্টিনাকে কারখানা স্থাপনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
- নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত



