• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

সর্বশেষ:
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল গণহত্যার স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয় মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্পীকারের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

নীলফামারীতে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার সমাপনী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩  

Find us in facebook

 
নীলফামারীতে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারী) বিকেলে জেলা শহরের বড় মাঠে ওই সমাপণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দীন সরকারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামূল হক সরকার, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আতাউল গনি ওসমানি, মো. মোতাহার হোসেন, মো. নুরুজ্জামান, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।

এর আগে সকালে একই মাঠে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলাধুলার উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। পরে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা। 

Place your advertisement here
Place your advertisement here