• রোববার   ২৬ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১২ ১৪২৯

  • || ০৩ রমজান ১৪৪৪

সর্বশেষ:
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল গণহত্যার স্বীকৃতি চাইলেন সজীব ওয়াজেদ জয় মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে স্পীকারের শ্রদ্ধা স্বাধীনতা দিবসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর অভিনন্দন

`চসিক কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা`

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

Find us in facebook

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোশনের (চসিক) কর্মকর্তা (প্রকল্প পরিচালক) মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

গতকাল সোমবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের অফিসকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিনসহ অতিরিক্ত প্রকৌশলীদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।

এলজিআরডিমন্ত্রী বলেন, এই ঘটনা নিয়ে চট্টগ্রাম পুলিশ কমিশনারের সঙ্গে কথা হয়েছে। এরই মধ্যে মামলা হয়েছে। ডিবি পুলিশ মামলা তদারকি করছে।

তিনি আরো বলেন, অভিযুক্ত ১২ জনের মধ্যে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অবশিষ্টদের গ্রেফতারে অভিযান চলছে।

Place your advertisement here
Place your advertisement here