• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

রৌমারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের হরিণধরা গ্রামে পুকুরে ডুবে শাওন মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। দুই বছর বয়সী শাওন হরিণধরা গ্রামের স্বাধীন মিয়ার ছেলে।

স্বজনরা জানান, সবার অজান্তে খেলতে খেলতে বাড়ি থেকে বেরিয়ে পুকুরে পড়ে যায় শাওন। দীর্ঘক্ষণ তাকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরে যাওয়ার গেট খুলে দেখেন পানিতে ভাসছে শিশুটি। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার বলেন, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here