• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

তেঁতুলিয়ায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর নদী থেকে জেলের লাশ উদ্ধার

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করতোয়া নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজের আড়াই ঘণ্টা পর ওসমান আলী নামে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গনাগছ এলাকার করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। ওসমান আলী একই এলাকার সাপাত আলীর ছেলে।

জানা যায়, মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে জাল নিয়ে করতোয়া নদীতে মাছ ধরতে যান ওসমান আলী। মাছ ধরার একপর্যায়ে জাল রেখে পানিতে তলিয়ে যান তিনি। দুপুরের খাবার নিয়ে ওসমানের স্ত্রী নদীতে গেলে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। এ সময় স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে জাল দেখতে পেলেও ওসমানকে দেখতে না পেয়ে নদীতে নেমে তাকে খুঁজতে শুরু করেন। পরে তারা তেঁতুলিয়া ফায়ার সার্ভিসকে খবর দেন। নিখোঁজের আড়াই ঘণ্টা পর ফায়ার সার্ভিস ও স্থানীয়ের যৌথ প্রচেষ্টায় নদীর গভীর থেকে ঐ জেলেকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ওসি আবু সাঈদ চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here