• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

`যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশে সংবিধান আছে, আইন আছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। বিএনপি সমাবেশ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুমতি চেয়েছে, অনুমতি দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেখানে অনুমতি দিয়েছে সেখানেই সমাবেশ করতে হবে। শক্তি খাটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে সরকার বরদাশত করবে না।

গতকাল সোমবার দুপুরে নোয়াখালীর শহিদ ভুলু স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, শেখ হাসিনা যখনই দেশের উন্নয়নে কাজ শুরু করেন, ঠিক তখন বিএনপি-জামায়াত আবার দেশকে পেছনে টানতে ষড়যন্ত্র করে। এই অশুভ শক্তি দেশের স্বাধীনতা মেনে নিতে পারেনি। ক্ষমতায় থাকতে নিজেরা দেশের কোনো উন্নয়ন করেনি। এখন আওয়ামী লীগকেও করতে দিচ্ছে না। তারা দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল। এখন আবারো পেছন দিকে নিয়ে যেতে চাচ্ছে।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত বাংলাদেশকে পর পর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল। খাদ্য সংকট, বিদ্যুৎ সংকট ছিল ভয়াবহ। দেশের মানুষ আর দুর্নীতি দেখতে চায় না। তাদের নেতৃত্বে দেখতে চায় না।

বিএনপি নেতারা দিশেহারা হয়ে অসংলগ্ন কথাবার্তা বলছেন- এমন মন্তব্য করে এ আওয়ামী লীগ নেতা বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান এতিমের টাকা আত্মসাৎ করেছিলেন আদালত থেকে তা প্রমাণিত। মির্জা ফখরুল এ নিয়ে প্রতিবার নতুন নতুন মিথ্যাচার করেন। মিথ্যাচার করে দেশের জনগণকে আর বিভ্রান্ত করা যাবে না।

তিনি বলেন, আওয়ামী লীগ দেশের বৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে সংগ্রাম করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নে উন্নত রাষ্ট্র গড়ার লক্ষ্যে শেখ হাসিনা এগিয়ে চলেছেন। অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশকে তিনি আলোয় উদ্ভাসিত করেছেন। তার এ পথচলায় পাশে থেকে সহায়তা করা আমাদের নৈতিক দায়িত্ব। বিএনপি-জামায়াতের যেকোনো অশুভ তৎপরতা রুখে দেওয়ার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।

Place your advertisement here
Place your advertisement here