• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

কাহারোলে কুকুরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

দিনাজপুরের কাহারোলে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে একটি মোটরসাইকেল সড়কে ছিটকে পড়ে। এতে আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুর ২টার দিকে কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাওয়ালদাপাড়া চাল মার্কেট এলাকার শামসাদের ছেলে শাহীন হোসেন এবং শহরের সৈয়দপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন সাহেবপাড়া এলাকার মজনু হোসেনের ছেলে শহীদ হোসেন।

জানা যায়, মোটরসাইকেল যোগে শহিদ এবং শাহিন ব্যবসায়িক কাজে সৈয়দপুর থেকে বীরগঞ্জ যাচ্ছিলেন। কাহারোল উপজেলার পূর্ব মল্লিকপুর কলেজের সামনে পৌঁছালে দশমাইল-পঞ্চগড় হাইওয়ে রোডে কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি সড়কের ওপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।  

দশমাইল হাইওয়ে থানার ওসি মো. রেজাউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Place your advertisement here
Place your advertisement here