• বুধবার   ০৭ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ২২ ১৪২৯

  • || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২  

Find us in facebook

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ধানক্ষেত থেকে বিরল প্রজাতির একটি প্রাণী উদ্ধার করেছে।

বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার ধনি বস্তির এলাকা থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। ঐ এলাকার বদিরুল ইসলাম তার ধানক্ষেত থেকে প্রাণীটি উদ্ধার করেন। উদ্ধারের সময় এটি বদিরুল ইসলামকে আঁচড় এবং কামড় দেয়। আহত বদরুল ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

প্রাণীটিকে কেউ গন্ধ গোকুল বলছেন এবার কেউ বলছেন মেছো বাঘ। বর্তমানে এটি বদিরুলের কাছেই রয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার ওসি মো. খায়রুল আনাম জানান, বিষয়টি তাদের জানা নেই।

Place your advertisement here
Place your advertisement here