• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে। নভেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৮ দশমিক ৮৫ শতাংশ। অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮. ৯১ শতাংশ। যা গত সেপ্টেম্বরে ছিল ৯.১০ শতাংশ।

একই সাথে বেড়েছে মজুরি সূচক। সেপ্টেম্বরের তুলনায় অক্টোবরে মজুরি সূচক বেড়েছে শুন্য দশমিক ৭ শতাংশ। নভেম্বরে মজুরি সূচক হয়েছে ৬ দশমিক ৯৮ শতাংশ। অক্টোবরে মজুরি সূচক ছিল ৬.৯১ শতাংশ। যা সেপ্টেম্বরে ছিল ৬.৮৬ শতাংশ।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, মূল্যস্ফীতি এখন কমতির দিকে। সামনের দিনে আরো কমার সম্ভাবনা আছে। এবারের দেশে আমনের ফলন বেশ ভালো হয়েছে। এর একটা প্রভাব মূল্যস্ফীতিতে থাকবে। আশা করি সামনের দিনে মূল্যস্ফীতি আরো কমবে।

Place your advertisement here
Place your advertisement here