আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২
Find us in facebook
সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ ২০২৩ সালে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের ইতিহাসে এই সফর একটি যুগান্তকারী ঘটনা হবে এবং এটি বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে দু’দেশের সম্পর্ক সুসংহত করবে।
শনিবার ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান এ কথা জানান।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে সৌদি রাষ্ট্রদূত সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রীর কাছ থেকে আমন্ত্রণ গ্রহণের একটি স্বীকৃতিপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। যুবরাজ চলতি বছরের ৩০ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে প্রস্তাবিত বাংলাদেশ সফরে সম্মতি দিয়েছেন।
রাষ্ট্রদূত বলেন, ১৯৮৫ সালের পর সৌদি যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজের ঢাকা সফরের পর এটিই হবে কোনো সৌদি যুবরাজের প্রথম বাংলাদেশ সফর।
ইসা ইউসেফ বলেন, সুতরাং এই সফর উভয় দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সফরের তারিখ এবং সময়সূচি নির্ধারণ করা হবে।
এখন উভয় দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সফরের রূপরেখা তৈরির কাজ করবে।
সৌদি যুবরাজ সফরের সময় বেশ কয়েকটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক এবং চুক্তি স্বাক্ষরিত হবে, যা দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে দৃঢ় করবে বলে রাষ্ট্রদূত আশা করেন।
বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে বিশেষ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সৌদি যুবরাজের সফরের মাধ্যমে এই দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে এবং সহযোগিতার নতুন ক্ষেত্রে সম্প্রসারিত হবে।
জবাবে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশিদের হৃদয়ে সৌদি আরবের একটি বিশেষ স্থান রয়েছে। আমাদের সম্পর্ক সময়ের সঙ্গে উচ্চ থেকে উচ্চতর হচ্ছে।
প্রধানমন্ত্রী বাংলাদেশে তেল শোধনাগার স্থাপন, কৃষি প্রক্রিয়াকরণ ও খাদ্য প্রক্রিয়াকরণ এবং হালাল খাদ্য শিল্পে বিনিয়োগসহ বাংলাদেশের বিভিন্ন খাতে আরো সৌদি বিনিয়োগের আহ্বান জানান।
তিনি বলেন, বাংলাদেশ সৌদি উদ্যোক্তাদের জন্য বিশেষ করে মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং দেশের দক্ষিণাঞ্চলে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য বাংলাদেশে বিশেষ জমি বরাদ্দ করতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশিদের ক্রয় ক্ষমতা বেড়েছে। সৌদি আরব এখানে বিনিয়োগ করলে ভালো রিটার্ন পাওয়া যাবে উল্লেখ করে তিনি বলেন, সৌদি বিনিয়োগ বাংলাদেশ সরকারের কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবে।
জবাবে সৌদি রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর ইঙ্গিতের প্রশংসা করে বলেছেন তিনি সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত করবেন। তিনি বৈঠকে আরো অবহিত করেন, বাংলাদেশে প্রকৃতপক্ষে সৌদি বিনিয়োগের কিছু উদ্যোগ চলমান রয়েছে।
তিনি বলেন, সৌদি ফাস্ট-ফুড সার্ভিস কোম্পানি ‘হারফি’সহ বেশ কয়েকটি সৌদি ব্র্যান্ড বাংলাদেশে খুব ভালো ব্যবসা করছে।
তিনি বলেন, আমরা দুই মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে একটি কার্যকর সহযোগিতা করার জন্য কঠোর পরিশ্রম করছি।
কূটনীতিক বলেন, সৌদি বিনিয়োগকারীরা বাংলাদেশের মেগা প্রকল্পে অংশ নিতে আগ্রহী।
এটি অনাবিষ্কৃত সহযোগিতার একটি বিশাল ক্ষেত্র উল্লেখ করে তিনি বলেন, গত মাসে সৌদি যুবরাজ পাঁচটি দেশে মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য ১০ বিলিয়ন মার্কিন ডলারের বেশি তহবিল বরাদ্দ করেছেন। বাংলাদেশের মেগা প্রকল্পের জন্য এই ধরনের তহবিল পাওয়া গেলে বাংলাদেশ সৌদি বিনিয়োগ থেকে লাভবান হবে এমন একটি দেশ হতে পারে।
জবাবে প্রধানমন্ত্রী বাংলাদেশে মেগা প্রকল্পে বিনিয়োগে সৌদি আরবের ক্রমবর্ধমান আগ্রহের প্রশংসা করেন।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ মুসলিম উম্মাহ তথা বাংলাদেশের জনগণের বৃহত্তর কল্যাণে সৌদি আরবসহ সব মুসলিম দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে।
সৌদি কূটনীতিক অনেক সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও ১১ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে বলেন, এটি অত্যন্ত উদার মনোভাব।
তিনি আশ্বস্ত করেন যে সৌদি আরব আন্তর্জাতিক ফোরামে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানকে সমর্থন করবে।
শেখ হাসিনা বলেন, রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানের কারণে বাংলাদেশ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এটি বাংলাদেশের জন্য একটি বড় বোঝা বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী বাংলাদেশি ও সৌদি বিনিয়োগকারীদের যৌথ উদ্যোগে সৌদি আরবে সার কারখানা স্থাপনের প্রস্তাব করেন।
জবাবে সৌদি রাষ্ট্রদূত বলেন, প্রস্তাব নিয়ে আমাদের কাজ করতে হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী একটি বিলম্বিত পেমেন্ট শিডিউলের মাধ্যমে বাংলাদেশকে অশোধিত ও পরিশোধিত উভয় ধরনের তেল কেনার সুযোগ দেওয়ার প্রস্তাব করে বলেন, সৌদি আরব প্রস্তাবটি বিবেচনা করলে ক্রমবর্ধমান শিল্পের চাহিদা মেটানো আমাদের পক্ষে ভাল হবে। আমাদের কিছু সহায়তা প্রয়োজন।
শেখ হাসিনা সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে সৌদি আরবের বাদশাহ এবং দুই পবিত্র মসজিদের খাদেম মহামান্য সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
অ্যাম্বাসেডর অ্যাট-লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- বিএনপি-জামায়াতকে ১০ ডিসেম্বর রাজপথে দেখা যাবে না: টিপু মুনশি
- প্রথম দেখাতেই সঙ্গীর মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিতে ৪ টিপস
- পীরগঞ্জে তৃতীয় বউ ঘরে আনলেন বাবা, বিয়ের জন্য ফাঁস নিলেন ছেলে
- তেঁতুলিয়ায় নিখোঁজের আড়াই ঘণ্টা পর নদী থেকে জেলের লাশ উদ্ধার
- কাহারোলে কুকুরের সঙ্গে ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
- ডিসেম্বরেই চালু হচ্ছে বেক্সিমকোর সৌরবিদ্যুৎ কেন্দ্র
- রৌমারীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
- রংপুরে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


