• মঙ্গলবার   ০৬ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ২২ ১৪২৯

  • || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

চিরিরবন্দরে মুরগির খামারের পাশে যুবকের লাশ, শরীরে আঘাতের চিহ্ন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২  

Find us in facebook

দিনাজপুরের চিরিরবন্দরে মুরগির খামারের পাশে আলমগীর হোসেন নামে ৩৩ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার  দুপুর ১২টার দিকে উপজেলার ইসবপুর ইউনিয়নের দক্ষিণনগর মোল্লাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আলমগীর কাদের শাহ্ পাড়ার আব্দুর জব্বার হোসেনের ছেলে।

স্বজনদের বরাত দিয়ে চিরিরবন্দর থানার এসআই নূর আলম জানান, বুধবার রাতে খাবার খেয়ে ঘুমাতে যান আলমগীর। পরিবারের সদস্যরাও নিজ নিজ কক্ষে ঘুমাতে যান। সকালে দক্ষিণনগর মোল্লাপাড়া এলাকায় একটি মুরগির খামারের পাশে আলমগীরের লাশ পান স্থানীয় লোকজন।

তিনি আরো জানান, নিহতের দুই পায়ে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

Place your advertisement here
Place your advertisement here