দেবীগঞ্জে খেলনা লঞ্চ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নুর নবী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ আগস্ট ২০২২
Find us in facebook
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা নুর নবী ইসলাম। পেশায় তিনি ইলেকট্রিক মিস্ত্রি। বরিশালে কাজের সুবাদে সদর ঘাট থেকে লঞ্চে যাতায়াত করতেন। সেখানে বড় বড় লঞ্চ দেখে তার মনে লঞ্চ বানানোর ইচ্ছা জাগে। বাড়িতে ফিরে তিনি বহুতল লঞ্চের আদলে একটি খেলনা লঞ্চ বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন। লঞ্চটি পুকুরে চালানো হচ্ছে। প্রতিদিন তার খেলনা লঞ্চটি দেখতে ভিড় করছে বিভিন্ন বয়সী মানুষ। ভিড় করছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও।
নুর নবী ইসলাম জানান, পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছেন। তবে মাধ্যমিকে পড়ার সুযোগ হয়নি তার। কাজের সুবাদে তিনি দীর্ঘদিন বরিশালে ছিলেন। সেখান থেকে লঞ্চে সদরঘাট আসার সময় তিনি আশ্চর্য হয়ে দেখতেন বহুতল লঞ্চ। ঘাটে ঘুরে ঘুরে লঞ্চের নির্মাণশৈলী দেখতেন। পরিকল্পনা করলেন লঞ্চ বানাবেন। তাই বাড়িতে এসে শুরু করলেন লঞ্চ বানানোর কাজ। লঞ্চ নির্মাণের উপকরণ হিসেবে মোটর, ককসিট, লাইটিং ও ব্যাটারি সংগ্রহ করলেন। তিন মাসের মধ্যে বানিয়ে ফেললেন আস্ত এক বহুতল লঞ্চ।
লঞ্চটি তৈরি করতে তিনি ব্যবহার করেছেন ককসিট, ব্যাটারিচালিত মোটর, ম্যাজিক লাইট এবং গাম। দিয়েছেন আলোকসজ্জা ও মিউজিক লাইট। অভ্যন্তরে রেখেছেন মাস্টার কেবিন, যাত্রী কেবিন। এ লঞ্চ তৈরি করতে তার ১২ থেকে ১৩ হাজার টাকা খরচ। সময় লেগেছে তিন মাসের মতো। লঞ্চটির নাম দিয়েছেন ‘মেসার্স পাভেল শিপিং লাইন্স’।
চরপাড়া গ্রামে গিয়ে দেখা যায়, সুন্দরদিঘীর স্কুলের পাশে পুকুরে চালানো হচ্ছে ব্যাটারিচালিত লঞ্চটি। রিমোট কন্ট্রোলে লঞ্চটি ঘুরে ঘুরে নুরনবীর কাছে এসে থামছে। তা দেখতে ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা।
নুর নবী ইসলাম বলেন, এটা খেলনা হিসেবে তৈরি করেছি। এখন দেখছি এটা দেখতে প্রচুর লোকজন ভিড় করছে। ভালো লাগছে, আরও উদ্বুদ্ধ হচ্ছি। আমার তো আর্থিক অবস্থা ভালো নয়, অর্থ হলে আরও ভালো কিছু করতে পারব।
স্থানীয় তরুণ মাজেদুল ইসলাম বলেন, আমরা খুবই আনন্দিত ও গর্ববোধ করছি যে আমাদের এলাকার ছোট ভাই দুই-তিন মাস পরিশ্রম করে এ রকম একটা লঞ্চ বানিয়ে আমাদের সামনে উপস্থাপন করেছে। খুব ভালো লাগছে।
একই কথা বলেন স্থানীয় যুবক শাহ আলমগীর ও মুরব্বি ইমাম হোসেন।
সুন্দরদিঘী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী জাহিদ বলে, এলাকায় নুরনবী আংকেলের তৈরি লঞ্চ দেখে খুব আনন্দ লাগছে। এটা দেখে আমরাও উদ্বুদ্ধ হয়েছি। আমরাও চেষ্টা করব এ রকম কিছু করার।
সুন্দরদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারমান আব্দুল হালিম বলেন, আমার এলাকায় লঞ্চ বানিয়ে দেখানো দেখে মনে হয়েছে আমাদের ছেলেরা অনেক কিছু করতে পারে। এসব মেধাবীদের মেধার মূল্যায়ন করা উচিত। আমার কাছে মনে হচ্ছে তাকে যদি আর্থিক সহযোগিতা দিয়ে মেধার মূল্যায়ন করা যায়, তাহলে সে দেশ ও জাতির জন্য আরও কিছু করতে পারবে। তার দিকে নজর দেওয়া উচিত।
- ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
- নীলফামারীর শ্রেষ্ঠ চেয়ারম্যান শাহিদ ও শ্রেষ্ঠ ইউএনও বেলায়েত
- রাণীশংকৈলে বৈদ্যুতিক শক লেগে এক যুবকের মৃত্যু
- শূন্যরেখায় দাঁড়িয়ে দূর থেকে স্বজনদের দেখলেন তারা
- লোকালয়ে হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়
- বর্ষসেরা কোচ ঠাকুরগাঁওয়ের রাহাত
- মণ্ডপে মণ্ডপে সিঁদুরের ছোঁয়ায় রঙিন ভক্তরা
- প্রতিবন্ধী স্মৃতির মুখে হাসি ফোটালেন পুলিশ কর্মকর্তা
- গ্যাস পেতে যাচ্ছে রংপুর-নীলফামারীবাসী
- রংপুরে চোরের নেতাসহ সহযোগী আটক
- নতুন প্রধান পেল ৮ সরকারি দপ্তর
- খাদ্য নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে নেই বাংলাদেশ
- সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
- প্রাথমিকে নিয়োগ পাচ্ছেন ৫৮ হাজার শিক্ষক
- ৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন
- টানেল সড়কে দৃশ্যমান ৫ কিলোমিটার
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- আমরা সকলে মিলে দুষ্কৃতকারীদের প্রতিহত করব- আইজিপি
- শেখ হাসিনা আছেন বলেই গণতন্ত্রের সুবাতাস বইছে: কাদের
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
- আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
- শুক্রবার থেকে ২২ দিন ইলিশ আহরণ বন্ধ
- প্রধানমন্ত্রী নভেম্বরে টোকিও সফরে যেতে পারেন: পররাষ্ট্রমন্ত্রী
- দেশের কয়েকটি স্থানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা
- মিয়ানমার প্রতিনিয়ত বিরক্ত করলে ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী
- সাম্প্রদায়িক শক্তি নির্মূলে একযোগে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
- মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না: মন্ত্রিপরিষদ সচিব
- ইউজিসির এপিএ মূল্যায়নের স্কোরিংয়ে হাবিপ্রবির দৃশ্যমান উন্নতি
- জনগণের দ্বারপ্রান্তে সেবা নিশ্চিত করতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী
- জাতিসংঘ ভবনে সেমিনারে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- আল্লাহ নিজের রহমতের চাদরে শেখ হাসিনাকে রক্ষা করছেন: মতিয়া চৌধুরী
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- `মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা লম্বা হয়ে গেছে`
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান
- খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী



