ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২
Find us in facebook
নীলফামারীর ডোমারের চিলাহাটি স্টেশনে ট্রেনে এক যাত্রীর হারানো একটি ব্যাগ পেয়ে ফিরিয়ে দিয়েছেন হারুন অর রশীদ নামে এক যাত্রী। ব্যাগে নগদ ১ লাখ ১০ হাজার টাকা, মার্কিন ডলার, সিংগাপুর ডলার, মালয়েশিয়ান রিংগেট, হাত ঘড়ি ও মোবাইল ফোনসহ অনেক কিছুই ছিল।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে সত্যতা যাচাই করে প্রকৃত মালিক তৌছিখার কাছে হস্তান্তর করেন চিলাহাটি স্টেশন মাস্টার নাজনিন বেগম।
এর আগে দুপুরে রাজশাহী থেকে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে ব্যাগটি কুড়িয়ে পান যাত্রী হারুন অর রশীদ। পরে ওই ট্রেনের গার্ড ফারুক আহমেদসহ ব্যাগটি স্টেশন মাস্টারের কাছে হস্তান্তর করেন তিনি।
যাত্রী হারুন অর রশিদ চিলাহাটির স্থায়ী বাসিন্দা। ব্যাগটির মালিক তৌছিখা সৈয়দপুরের বাসিন্দা। তিনি চিলাহাটিতে বাবা বাড়িতে ঘুরতে এসেছিলেন বলে জানা গেছে।
চিলাহাটি স্টেশন মাস্টার নাজনিন বেগম বলেন, দুপুর আড়াইটার দিকের ঘটনা, ট্রেন ছাড়ার পূর্ব মুহূর্ত। গার্ড ফারুক ভাই ও এক যাত্রী হারুন অর রশীদসহ এসে ব্যাগটি আমার কাছে দেন। পরে আমি সবার সামনেই ব্যাগটি খুলে নগদ এক লাখ ১০ হাজার টাকা, মার্কিন ডলার, সিংগাপুর ডলার, মালয়েশিয়ান রিংগেট, হাত ঘড়ি, একটি স্যামসাং মোবাইল ফোন ও অনান্য জিনিস কি কি ছিল তা দেখি। মোবাইল ফোনটি আমার কাছে রেখে সব আবার ব্যাগে রাখি। প্রায় ২ ঘণ্টা পরে মোবাইলে কল আসে। পরে তারা এখানে এসে নিজের হাতের ছাপ দিয়ে মোবাইলটি খুলে এবং অন্যান্য জিনিসের সত্যতা যাচাই করার পর তা হস্তান্তর করা হয়।
যাত্রী হারুন অর রশীদ বলেন, আমি ট্রেন থেকে নামার আগে সব কিছু দেখে নিচ্ছিলাম যে কোনো কিছু ছাড়লাম কিনা। পাশেই ব্যাগটি দেখতে পাই। পরে গার্ডকে ডাকি। উনিসহ ব্যাগটি স্টেশন মাস্টারের কাছে হস্তান্তর করি। এরপর বিকেলে ব্যাগটি প্রকৃত মালিকের কাছে দেওয়া হয়েছে। ব্যাগটি না পেলে হয়তো উনাদের অনেক বেশি ক্ষতি হতো। কারণ, অনেক মূল্যবান কিছু ছিল ব্যাগটিতে এবং তা ফিরিয়ে দিতে পেয়ে অনেক ভালো লাগছে।
তৌছিখা বেগমের বলেন, ব্যাগটিতে আমাদের অনেক মূল্যবান জিনিস ছিল। ডেবিট কার্ড, ডলার, নগদ টাকা মোবাইল সব ছিল। আমার বেবি হওয়ার পর প্রথম বাবার বাড়িতে এসেছি। সবার আনন্দ উল্লাসে ব্যাগের কথা মাথায় ছিল না। দুই ঘণ্টা পরে আমরা অনুভব করি ব্যাগ নাই। ভাবছিলাম ফিরে পাব না। তবে পৃথিবীতে এখনো যে ভালো মানুষ আছে এটা তার দৃষ্টান্ত উদাহরণ। উনাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। দোয়া রইল উনার প্রতি।
- বিশেষ সুবিধা পাচ্ছে ইসলামী ব্যাংক
- আগামী বছর বাংলাদেশের মাথাপিছু আয় হবে পাকিস্তানের দ্বিগুণ
- পতিত জমি খুঁজতে আট কমিটি
- খুলনায় হচ্ছে ছয় লেনের বাইপাস সড়ক
- প্রশাসনের শীর্ষ পদে রদবদল শিগগির
- যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের সুদিন
- নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে
- কোনো অপপ্রচার গুজবে কান দেবেন না
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


