মণ্ডপে মণ্ডপে সিঁদুরের ছোঁয়ায় রঙিন ভক্তরা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২
Find us in facebook
রংপুর নগরীতে শারদীয় দুর্গোৎসবের দশমীতে দুর্গার বিদায়ের আগমুহূর্তে পূজামণ্ডপগুলোতে সিঁদুর খেলায় মেতে উঠেছেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। সুন্দর ও মঙ্গলময় আগামীর প্রত্যাশার সঙ্গে জীবনকে রঙের মতো রঙিন করতে সকাল থেকে প্রতিটি পূজামণ্ডপে ছিল সিঁদুর উৎসব। একে অন্যকে সিঁদুরে রাঙানোসহ ঢাক-ঢোলের তালে আনন্দে ভাসছেন। সিঁদুরময় এই আনন্দ উচ্ছ্বাসে শুধু নারীরাই নয়, পূজামণ্ডপগুলোতে তরুণ-তরুণীদেরও উপচে পড়া ভিড় দেখা গেছে।
বুধবার (৫ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে শারদীয় দুর্গাপূজার মহাদশমীতে সিঁদুর খেলার আয়োজন লক্ষ্য করা যায়। বিদায়ক্ষণে দেবীর আরাধনা শেষে সন্ধ্যা থেকে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
নগরীর উত্তর মুলাটোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্মিত উজ্জ্বল সমিতির অস্থায়ী পূজামণ্ডপে বিভিন্ন বয়সী নারীদের উপস্থিতিতে সিঁদুর খেলা উৎসবের রঙ ছড়িয়েছে। নতুন সাজ আর সিঁদুরের আলতো ছোঁয়ায় মুখে লাল রঙের আবরণে অন্যরকম মুহূর্তে মেতে ওঠেন ভক্তরা। সঙ্গে গানের তালে একটু হেলে দুলে উৎসবের আমেজ মন ছুঁয়ে যায়।
মায়ের সঙ্গে পূজামণ্ডপে আসা অনার্সপড়ুয়া পূর্ণিমা মজুমদার শিলা বলেন, এ রকম দিনে সিঁদুরের ছোঁয়া বেশ ভালো লাগছে। সবার গালে-মুখে সিঁদুরে সিঁদুরে একাকার। এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকি। দশমীর আগমুহূর্তে আমাদের এই আনন্দ উচ্ছ্বাসে একটাই চাওয়া আগামী দিনগুলো যেন আরও রঙিন ও স্বপ্নময় হয়ে ওঠে।
সবাই যখন সিঁদুর ছোঁয়ায় ব্যস্ত তখন নাচেগানে উচ্ছ্বাস করা পুরুষদের দেখা যায় বেশ উজ্জীবিত। তাদের অনেকের গালে-মুখে সিঁদুরের ছোঁয়া ছিল। সেখানে কথা হয় উজ্জ্বল সমিতির সাধারণ সম্পাদক সুব্রত কুমার রায় সুমনের সঙ্গে। তিনি জানালেন, সিঁদুর খেলা দুর্গোৎসবের দশমীতে হয়ে থাকে। এটা ভক্তদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেয়। কমবেশি সবাই এই দিনটাকে বেশ আনন্দের সঙ্গে উপভোগ করে আসছে। সকালে শুরু হয়ে দুপুরের মধ্যে বেশির ভাগ পূজামণ্ডপে দেবী বিসর্জনের আগে উৎসবমুখর পরিবেশে এই সিঁদুর খেলা সম্পন্ন হয় থাকে।
নগরীর ধর্মসভা, পালপাড়া, গুপ্তপাড়া, নিউ আদর্শপাড়া, মুলাটোল, করুণাময়ী কালীবাড়ি, আনন্দময়ী সেবাশ্রম, জুম্মাপাড়া, স্টেশন রোড আলমনগর, তাজহাটসহ বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর উৎসব দেখা যায়। বিভিন্ন বাদ্যযন্ত্রের সঙ্গে নেচে-গেয়ে গানের তালে তালে একে অপরকে সিঁদুর মাখানোর মাধ্যমে বিসর্জনের দুঃখ ভুলে অনিন্দ্য সুন্দর আগামীর প্রত্যাশায় মেতে ওঠেন ভক্তরা।
ঐতিহ্যবাহী কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক বাবন প্রসাদ বলেন, শান্তিপূর্ণ পরিবেশে এবার দুর্গোৎসব হয়েছে। প্রতিদিন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত ছিল পূজামণ্ডপ। দশমীর দিনে সিঁদুরের ছোঁয়ায় এই উৎসব আরও পরিপূর্ণ হয়ে গেছে। আমরা ভীষণ আনন্দিত।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের রংপুর জেলা সভাপতি সুশান্ত ভৌমিক জানান, বিজয়া দশমীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে অন্যরকম আবেগ ও মন খারাপ করা এক অনুভূতির সৃষ্টি হয়। কারণ দশমী মানেই দুর্গা মায়ের ফিরে যাওয়া। অপেক্ষায় থাকতে হবে আরও একটি বছর। তবে বিসর্জনের আগমুহূর্তে সিঁদুর খেলায় রঙিন দিনের প্রত্যাশায় সবার মিলিত হওয়াটাও ভীষণ আনন্দের।
এদিকে আজ সন্ধ্যার পর একযোগে সব পূজামণ্ডপগুলো থেকে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দেওয়া হবে। শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসবের দশমীতে বিসর্জন সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত র্যাব, পুলিশ, আনসারসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। নগরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) কমিশনার নুরেআলম মিনা বলেন, বিসর্জনের জন্য বিভিন্ন এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। সেই সঙ্গে সব পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ ছিল। সবার মধ্যে উৎসবমুখর পরিবেশ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সনাতনী শাস্ত্র অনুযায়ী জানা যায়, এবার দেবী দুর্গা জগতের মঙ্গল কামনায় গজে (হাতি) চড়ে মর্ত্যলোকে (পৃথিবী) এসেছেন। এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে স্বর্গে বিদায় নেবেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে।
এ বছর রংপুর জেলায় ৯৩৫টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে শুধু রংপুর মহানগরে রয়েছে ১৫৮টি মণ্ডপ।
- এসএসসিতে ফেল করায় মোক্তাসিনার অভিমান
- করোনায় একজনের মৃত্যু, শনাক্ত ১১
- আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার শক্তি বিএনপির নেই
- এসএসসিতে ফেল করায় মোক্তাসিনার অভিমান
- প্রতি ঘণ্টায় সেচ খরচ মাত্র ৫০-১২০ টাকা
- রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ডালিয়া
- নীলফামারীতে ধান-চাল সংগ্রহ শুরু
- কাবাডি খেলোয়াড়রা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন
- বিয়ানীবাজারের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু
- ভুট্টাবোঝাই জাহাজে মিলল ৪৩ লিটার হুইস্কি
- রোহিঙ্গাদের সহায়তায় ৭.৫ মিলিয়ন ডলার দেবে নেদারল্যান্ডস
- ২৫ এএসপি বদলি
- দুই মাসের মধ্যে ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত
- কারাগারকে যুগোপযোগী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাড়িতেই বানিয়ে ফেলুন ‘মাউথওয়াশ’
- রাজীবপুরে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে কৃষকের মৃত্যু
- সাদুল্লাপুরে তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়
- ‘জাপানের প্রযুক্তিতে পরিচালনা করা হবে ঢাকার মেট্রোরেল’
- রসিক নির্বাচনে থাকছে নিরপেক্ষ পর্যবেক্ষক টিম
- প্রকৌশলীর চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্টে সার উৎপাদন করে সফল নাঈম
- বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া জারিফ পেল জিপিএ-৫
- ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল
- আইএমএফ বোর্ডে উঠছে বাংলাদেশের ঋণ প্রস্তাব
- সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না
- পথশিশুদের জন্মনিবন্ধনে মা-বাবার তথ্য লাগবে না
- মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ
- কারাগার থেকে মুক্তি পেলেন সেই ১২ কৃষক
- খাদ্য নিরাপত্তায় স্বপ্ন দেখাচ্ছে ব্রি ধান ৮৭
- দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে
- নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন দুই শতাধিক নারী


