• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

নীলফামারীতে ধান-চাল সংগ্রহ শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

Find us in facebook

নীলফামারীতে আনুষ্ঠানিকভাবে ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। জেলায় এবার ছয় হাজার ৭৬ মেট্রিক টন ধান এবং নয় হাজার ১১৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

মঙ্গলবার দুপুরে নীলফামারী সদর খাদ্য গুদামে ফিতা কেটে এর উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, জেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন উর রশিদ, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি শামসুল ইসলাম, খাদ্য পরিদর্শক তফিউজ্জামান জুয়েল প্রমুখ।

জেলায় এবার ২৮ টাকা দরে ছয় হাজার ৭৬ মেট্রিক টন ধান এবং ৪২ টাকা দরে নয় হাজার ১১৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে।

Place your advertisement here
Place your advertisement here