• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

কাবাডি খেলোয়াড়রা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

Find us in facebook

কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, বঙ্গবন্ধু ঘোষিত জাতীয় খেলা কাবাডি আমাদের দেশের জনপ্রিয় খেলা। কাবাডি ফেডারেশনের মাধ্যমে বর্তমানে এ খেলার ব্যাপক উন্নয়ন হয়েছে। আমাদের কাবাডি খেলোয়াড়রা দেশে এবং দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্টে তাদের কৃতিত্বের স্বাক্ষর রাখছেন।

সোমবার পুলিশ সদর দফতরে হল অব প্রাইডে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, কাবাডি খেলার উন্নয়নের অবারিত সুযোগ রয়েছে। এজন্য ফেডারেশনের কর্মকর্তাদের আরো নিবিড়ভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনেও কাবাডি খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

স্কুল-কলেজে কাবাডি খেলাকে আরো জনপ্রিয় করে তোলার মাধ্যমে এটি সারাদেশে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

সভায় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান কাবাডি খেলার উন্নয়নে বিভিন্ন প্রস্তাব উত্থাপন করেন। এছাড়া নারী কাবাডি আয়োজনসহ অন্যান্য প্রতিযোগিতা সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here