• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

সাদুল্লাপুরে তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

Find us in facebook

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সবকটিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীরা বিজয়ী হয়েছেন।

গত সোমবার (২৮ নভেম্বর) উপজেলার জামালপুর, বনগ্রাম ও কামারপাড়া ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এতে জামালপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে জাহিদ হাসান শুভ ঘোড়া প্রতীকে ৯ হাজার ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম রেজা আনারস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৫০৫ ভোট।

বনগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে ফজলুল কাইয়ুম হুদা আনারস প্রতীকে ৬ হাজার ৬৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোকলেছুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৭৯৯ ভোট।

এছাড়া, কামারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বেসরকারি ফলাফলে মাহফুজার রহমান রাশেদ টেবিল ফ্যান প্রতীকে ৩ হাজার ৬০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাজুল ইসলাম ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩৪০ ভোট।

ফলাফলের বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা লুৎফর রহমান বলেন, সোমবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইভিএমের মাধ্যমে বিরতিহীন ভোটগ্রহণ চলে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here