• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

বিয়ানীবাজারের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

Find us in facebook

সিলেটের বিয়ানীবাজারে পরিত্যক্ত ১ নম্বর কূপ থেকে জাতীয় গ্রীডে গ্যাস সরবরাহ শুরু। এর ফলে প্রতিদিন এই কূপ থেকে জাতীয় গ্রিড সঞ্চালন লাইনে যুক্ত হবে প্রায় ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস।

সোমবার সন্ধ্যায় পরীক্ষামূলক ভাবে জাতীয় গ্রীড লাইনে যুক্ত করা হয় এই কূপ থেকে নতুনভাবে উত্তোলিত গ্যাস।

সিলেট গ্যাসফিল্ডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, প্রতিদিন ৮ মিলিয়ন ঘনফুট গ্যাসের সঙ্গে উপজাত হিসেবে মিলবে ১৪০ ব্যারেল কনডেনসেট।

এর আগে গত সেপ্টেম্বরে বিয়ানীবাজারে পরিত্যক্ত অবস্থায় থাকা ১ নম্বর কূপ খনন কাজ শুরু করে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)। এই গ্যাসক্ষেত্রের ২ নম্বর কূপ থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হচ্ছে।

১৯৯৯ সালে এই কুপটি থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হয়ে ২০১৭ সালে কুপটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। গত ১০ নভেম্বর মাত্র ৫৫ কোটি টাকা ব্যায়ে ৫ বছর আগে বন্ধ হয়ে যাওয়া কুপটি ওয়ার্ক ওভারের কাজ শেষ করে সিলেট গ্যাসফিল্ড লি.।

Place your advertisement here
Place your advertisement here