মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২২
Find us in facebook
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কাশিয়াবাড়ি ইউনিয়নের সগুনা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী বিষ্ণপদ রায়ের স্ত্রী শ্রীমতি সান্ত্বনা রানী রায়। আক্রান্ত ব্রেইন টিউমারে। ইতোসধ্যে ভারতের ব্যাঙ্গালুরুতে পনের দিনের ব্যবধানে তার দুইবার অপারেশন করা হয়েছে। এতে করে তার এক হাত আর এক পা প্যারালাইসড (অবস) হয়েছে।
ব্যাংক লোন, ধারদেনাসহ ১৫ লাখ টাকার বেশি খরচ করে, ভারতে চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি একেবারে হয়েছে সর্বশান্ত। আগামী ফেব্রুয়ারীতে আবারো যেতে হবে ফলোআপে। প্রয়োজন আরও চার থেকে পাঁচ লাখ টাকার। এ অবস্থায় অসুস্থ্য মায়ের সুস্থ্যতার জন্য মেয়ে সুষমা রানী প্রীতি প্রতিদিন পূজো দেয়।
আর ছেলে সুসান্ত কুমায় রায় নিরুপায় হয়ে মায়ের চিকিৎসার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) জানায় আর্থিক সাহায্যের আবেদন। ছেলে পাপন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইন্জিনিয়ারিং বিভাগের ছাত্র। মেয়ে প্রীতি রংপুরের পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজের এইচএসসি পরিক্ষার্থী।
খোঁজ নিয়ে জানা যায়, গত দুই বছর আগে চোখের সমেস্যার কারণে প্রথমে ব্রাকের গাইবান্ধার একটি চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা শুরু করা হয় শ্রীমতি সান্ত্বনা রানীর। তারপর দিনাজপুর। পরে রংপুরে চিকিৎসাার প্রায় এক বছর চিকিৎসা শেষে ডাক্তার ঢাকায় চিকিৎসা করানোর পরামর্শ দেন।
এর মধ্যেই কেটে যায় প্রায় দুই বছর। এরপর ২০২২ সালে ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নেওয়া হয়। সেখানে ১৫ দিন চিকিৎসা শেষে দুই দফা পরিক্ষা-নিরিক্ষা পর রিপোর্ট চোখের কোনো সমেস্যা না থাকলেও ধরা পরে ব্রেইন টিউমার।
ঢাকার চিকিৎসকরা পরামর্শ দেন দেশের বাহিরে (ভারতে) চিকিৎসা নেওয়ার জন্য। পরে ১২ লাখ টাকা ব্যাংক ঋণ, দুই লাখ টাকায় জমি বন্ধক আর বেশ কিছুট টাকা ধার ঋণ করে চলতি বছরের ২৪ সেপ্টেম্বরে নেওয়া হয় ভারতের বেঙ্গালুরুতে। সেখানে ৭ অক্টোবর তার প্রথম দফায় ব্রেইন টিউমার অপারেশন করা হয়।
প্রথম দফা অপারেশনে ইনফেকশন হলে,২১ অক্টোবর দ্বিতীয় দফায় আবারো করা হয় একই অপারেশন।
সুসান্ত রায় পাপন বলেন, বাবা প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক। আমি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আর আমার ছোট বোন রংপুর পুলিশ লাইনস স্কুলে পড়ে। আমদের এক বিঘা নিজস্ব আবাদি জমি। তাতেই আমাদের সংসার চলছিল। কিন্তু মার অসুস্থতায় চিকিৎসার পিছনে সর্বশান্ত হয়ে গিয়েছি। চার মাস পর (ফেব্রয়ারিতে) মাকে আবার ভারতে ফলোয়াপে নিয়ে যেতে হবে। তাতে প্রয়োজন আরো ৪/৫ লাখ টাকা। আমাদের অর্থ পাওয়ার আর কোনো উৎস নেই।
ডাক্তার মায়ের চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আমি টাকার অভাবে আমার মাকে হারাতে চাইনা। তাই মাকে বাঁচাতে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছি ফেসবুকে। আমার মাকে বাঁচাতে আপনারা সবাই এগিয়ে আসুন, আমাদেরকে আর্থিক সাহায্য করুন। আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করুন।
মেয়ে সুষমা রানী প্রীতি বলেন, আমার মা প্রচন্ড অসুস্থ্য, হাটতে চলতে পারেনা। আপনারা আমার মায়ের জন্য আর্শীবাদ করবেন। আমি মায়ের জন্য প্রতিদিন পূজো দেই। যেন ইশ্বর আমার মাকে সুস্থ্য করে দেন। এসময় প্রীতি হাউমাউ করে কেঁদে ওঠেন। কান্ন জড়িত কন্ঠে মায়ের চিকিৎসার জন্য আর্তনাদ করেন অর্থনৈতিক সাহায্যের।
প্রতিবেশীরা জানান, চিকিৎসার পিছনে পরিবারটি প্রায় নিঃস্ব। এখন এই পরিবারটিকে রক্ষায় সরকারি-বেসরকারিভাবে আর্থিক সাহায্য জরুরী, অনথায় একদিকে যেমন দুই সন্তানের পড়ালেখা বন্ধ হবে, অন্য দিকে টাকার কারণে চিকৎসার অভাবে অকালেই জীবন দিতে পাপনের মাকে। তারা সমাজের বিত্তবান ও দানশীল সংগঠনগুলোর ককাছে কাছে পরিবারটির জন্য আর্থিক সাহায্যের আবেদন জানান।
পলাশবাড়ি উপজেলা চেয়ারম্যান মোকসেদ চৌধুরী বিদ্যুৎ বলেন, মানুষ মানুষের জন্য। আমি সুসান্ত ও প্রীতির পড়ালেখা সহ সব ধরনের সহযোগিতায় পরিবারটির পাশে আছি। একই সাথে পরিবারটিকে আর্থিক সাহায্য করতে সকলের কাছে আবেদন জানান তিনি।
- বিশেষ সুবিধা পাচ্ছে ইসলামী ব্যাংক
- আগামী বছর বাংলাদেশের মাথাপিছু আয় হবে পাকিস্তানের দ্বিগুণ
- পতিত জমি খুঁজতে আট কমিটি
- খুলনায় হচ্ছে ছয় লেনের বাইপাস সড়ক
- প্রশাসনের শীর্ষ পদে রদবদল শিগগির
- যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের সুদিন
- নভেম্বরে মূল্যস্ফীতি কমেছে
- কোনো অপপ্রচার গুজবে কান দেবেন না
- শেখ হাসিনা অসীম সাহসী ও দূরদর্শিতার প্রতীক: আবুল হাসানাত
- বঙ্গবন্ধু শেখ মুজিব প্রাইজ ফর ক্রিয়েটিভ ইকোনমির মনোনয়ন আহ্বান
- যথাযোগ্য মর্যাদায় কুড়িগ্রাম মুক্ত দিবস পালিত
- ঠাকুরগাঁওয়ে হুইল চেয়ার, বাইসাইকেল, সেলাই মেশিন বিতরণ
- `জাতির পিতাই সর্বপ্রথম দেশের জাতীয় প্রতিরক্ষা নীতি প্রণয়ন করেন`
- কাউনিয়ায় একই পরিবারে তিন যুবক জটিল রোগে আক্রান্ত
- বাংলাদেশকে মৈত্রী দিবসের শুভেচ্ছা জানালো ভারতীয় হাইকমিশন
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু নেই, শনাক্ত ২২
- `১০ ডিসেম্বর ইস্যু বানিয়ে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়`
- পঞ্চগড়ে ৯৩ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার
- ২০৩০ সালের মধ্যে ১৫ শতাংশ কার্বন ইমিশন কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- রংপুরে ৩৭৮৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
- বিএনপি ডাকে মহাসমাবেশ, বাস্তবে হয় সমাবেশ: ওবায়দুল কাদের
- প্রধানমন্ত্রীকে বরণে সাজ সাজ রব
- দুইটি উপাদানে ১০ মিনিটে পিরিয়ডের ব্যথা কমান
- বিএনপিকে সোহরাওয়ার্দীতেই সমাবেশ করতে হবে: ডিএমপি
- বিশ্ব জয় করার শক্তির নাম মেধা: টেলিযোগাযোগমন্ত্রী
- ডিএসসিসি মেয়রের সঙ্গে ইনটেলের বোর্ড চেয়ারম্যানের সাক্ষাৎ
- শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে গ্রামগুলো জেগে উঠেছে: পলক
- `যেখানে অনুমতি দেওয়া হয়েছে, বিএনপিকে সেখানেই সমাবেশ করতে হবে`
- `বৃহস্পতিবার থেকে রোহিঙ্গাদের নেয়া শুরু করবে যুক্তরাষ্ট্র`
- বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না: শাজাহান খান
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু


