গ্যাস পেতে যাচ্ছে রংপুর-নীলফামারীবাসী
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২
Find us in facebook
আগামী বছরের মাঝামাঝি সময়ে রংপুর ও নীলফামারীবাসী পাইপ লাইনের মাধমে গ্যাসের সুবিধা পাবেন। প্রথম দফায় এই গ্যাস ব্যবহার করা হবে সিএনজি স্টেশন ও শিল্প উৎপাদনে। গ্যাসের মজুত বাড়লে আগামীতে আবাসিক সংযোগও পাবেন রংপুর বিভাগের ৮ জেলার মানুষ।
অল্প সময়ের মধ্যে শেষ হবে বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুর পর্যন্ত সঞ্চালন পাইপলাইন বসানোর কাজ। এরপরই পীরগঞ্জ, রংপুর ও সৈয়দপুরে ৩টি স্টেশন থেকে আশপাশের জেলায় লাইন সম্প্রসারণ ও সাব-স্টেশন থেকে গ্যাস সরবরাহ করা হবে।
এমন আশার কথা জানিয়েছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা।
প্রকল্পের ব্যবস্থাপক প্রকৌশলী এসএম আমির হোসেন জানান, ১ হাজার ৩৭৮ কোটি টাকা ব্যয়ে বগুড়া থেকে রংপুর হয়ে নীলফামারীর সৈয়দপুর উত্তরা ইপিজেট পর্যন্ত ১৫০ কিলোমিটার দীর্ঘ পাইলাইনের মধ্যে ১৪৫ কিলোমিটার বসানো হয়ে গেছে। শুধু ৫ কিলোমিটার কাজ বাকি রয়েছে। এই ৫ কিলোমিটারের মধ্যে রয়েছে ২টি ক্যানেল ও ৬টি নদী। এরমধ্যে রংপুরে ৬টি নদী ও একটি ক্যানেল রয়েছে।
বগুড়া অংশের একটি ক্যানেলে পাইপলাইন নির্মাণের কাজ শেষ হয়েছে। রংপুর অংশের একটি ক্যানেল ও ৬টি নদীতে পাইপলাইন বসানোর কাজ বাকি রয়েছে। আশা করছি আগামী মার্চ-এপ্রিল মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হবে। এরপর আমরা পরীক্ষা করে আগামী বছরের জুন মাসে পুরোপুরি গ্যাস সরবরাহ করতে পারবো।
বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত ১৫০ কিলোমিটার পাইপ লাইনের মধ্যে ১৪৫ কিলোমিটার বসানো হয়ে গেছে। দুর্ঘটনাসহ ঝামেলা এড়াতে শহরের বদলে গ্রামের ভেতর দিয়ে প্রধান সরবরাহ লাইন বসানো হয়েছে। পীরগঞ্জ, রংপুর ও সৈয়দপুরে ৩টি গ্যাস স্টেশন নির্মাণের কাজও চলছে সমান গতিতে। শুরুতেই ৩০টি পাইপলাইনে প্রতিদিন ৫০০ মিলিয়ন এমএমসি এফডি গ্যাস সরবরাহ করা হবে। এরই মধ্যে অধিগ্রহণসহ ভূমিসংক্রান্ত সব প্রক্রিয়াও শেষের পথে।
রংপুর জেলা প্রশাসক আসিব আহসান জানান, পাইপলাইন বসানোর অধিগ্রহণ করা জমি বুঝিয়ে দেওয়াসহ আমাদের যে পরিকল্পনাগুলো আছে তা আগামী ডিসেম্বরের মধ্যে সব শেষ হবে।
বগুড়া, রংপুর ও সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপক প্রকৌশলী এসএম আমির হোসেন জানান, সৈয়দপুরের বিভিন্ন কারখানা, নীলফামারীর উত্তরা ইপিজেড, পীরগঞ্জ ও রংপুরের বিভিন্ন শিল্প ইউনিটে গ্যাস সরবরাহ নেটওয়ার্ক গড়ে তুলবে পশ্চিমাঞ্চল গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি।
তিনি আরো বলেন, এ স্টেশনের মাধ্যমে রংপুরে গ্যাস সরবরাহ করা হবে। এছাড়া সৈয়দপুরে যে স্টেশনটা হচ্ছে সেটার সাহায্যে উত্তরা ইপিজেড ও আশপাশের জেলায় গ্যাস যাবে। ফিলিং স্টেশন ও সিএনজি’র সুযোগ-সুবিধা পাবে। আর সরকার সুযোগ দিলে বাসাবাড়িতেও গ্যাস যাবে।
প্রকল্প পরিচালক (বিতরণ) ফজলুল করিম জানান, সঞ্চালন লাইন নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। আমরা রংপুরে ৪৪ কিলোমিটার, সৈয়দপুরে ৪৬ কিলোমিটার ও পীরগঞ্জে ১০ কিলোমিটার বিতরণের কাজ শুরু করতে পারিনি বিভিন্ন কারণে। দরপত্রসহ আনুসাঙ্গিক কাজ শেষ হয়েছে। আগামী জানুয়ারিতে বিতরণ লাইনের কাজ শুরু হবে। এরপর গ্যাসের সুবিধা পাবে মিল কারখানাগুলো।
২০১৮ সালে শুরু হওয়া কাজটি চলতি বছরের জুন মাসে শেষ হওয়ার কথা থাকলেও করোনার সময় বন্ধ ছিল। এরপর ২০২৩ সালের জুন পর্যন্ত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে।
- বিয়ানীবাজারের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু
- ভুট্টাবোঝাই জাহাজে মিলল ৪৩ লিটার হুইস্কি
- রোহিঙ্গাদের সহায়তায় ৭.৫ মিলিয়ন ডলার দেবে নেদারল্যান্ডস
- ২৫ এএসপি বদলি
- দুই মাসের মধ্যে ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত
- কারাগারকে যুগোপযোগী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাড়িতেই বানিয়ে ফেলুন ‘মাউথওয়াশ’
- রাজীবপুরে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে কৃষকের মৃত্যু
- সাদুল্লাপুরে তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়
- ‘জাপানের প্রযুক্তিতে পরিচালনা করা হবে ঢাকার মেট্রোরেল’
- রসিক নির্বাচনে থাকছে নিরপেক্ষ পর্যবেক্ষক টিম
- প্রকৌশলীর চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্টে সার উৎপাদন করে সফল নাঈম
- বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া জারিফ পেল জিপিএ-৫
- ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল
- আইএমএফ বোর্ডে উঠছে বাংলাদেশের ঋণ প্রস্তাব
- সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না
- পথশিশুদের জন্মনিবন্ধনে মা-বাবার তথ্য লাগবে না
- মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ
- কারাগার থেকে মুক্তি পেলেন সেই ১২ কৃষক
- খাদ্য নিরাপত্তায় স্বপ্ন দেখাচ্ছে ব্রি ধান ৮৭
- দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
- দ্রুত ক্লান্তি দূর করতে খান পাঁচ খাবার
- বিএনপি কখনোই দেশের উন্নয়নে ছিল না: তথ্যমন্ত্রী
- নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজার, সম্পাদক মিতা
- দেশের মানুষ দুর্নীতিবাজদের ফের ক্ষমতায় দেখতে চায় না: হানিফ
- বাংলাদেশ থেকে সরাসরি লুক্সেমবার্গ যাবে বিমান
- সূর্যোদয়ের সময়কার দোয়া
- চীন-যুক্তরাজ্য সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে: সুনাক
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে
- নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন দুই শতাধিক নারী


