• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজার, সম্পাদক মিতা

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২  

Find us in facebook

দিনাজপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ও সাধারণ সম্পাদক আফতাফুজ্জামান মিতা। 

গতকাল সোমবার গোর এ শহীদ বড় ময়দানে জেলা আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন শেষে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। 

সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণার সময় উপস্থিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অভিবাদন জানান। এ ছাড়াও সহসভাপতি হিসেবে আজিজুল ইমান চৌধুরী ও অ্যাডভোকেট তহিদুল হক সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে শাহ ইয়াজদান মার্শল ও ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল নাম ঘোষণা করা হয়। 

আগামী ২৫ ডিসেম্বরের আগেই পূর্ণাঙ্গ আওয়ামী লীগের জেলা কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়। 

২০১২ সালের ২৩ ডিসেম্বর দিনাজপুর জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারকে সভাপতি ও আজিজুল ইমাম চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এরপর ২০১৪ সালের ১৪ অক্টোবর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন তৎকালীন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।  

Place your advertisement here
Place your advertisement here