বর্ষসেরা কোচ ঠাকুরগাঁওয়ের রাহাত
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২
Find us in facebook
ছোটবেলা থেকেই ব্যাট-বলের সঙ্গে বেশ শখ্যতা রাহাতের। তার ভাবনা জুড়ে যেন শুধু ক্রিকেটের বসবাস। পাড়ায় খেলে ক্রিকেটের শুরু। ভালো ক্রিকেট খেলোয়াড় হিসেবে পরিচয়টা তখনই। তারপর কোচ হিসেবেও সফল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্তৃক (২০২১-২০২২) গেম ডেভেলপমেন্টের বর্ষসেরা কোচ হিসেবে নির্বাচিত হয়েছেন রোকনুজ্জামান রাহাত। গত ২৯ সেপ্টেম্বর রাহাতকে এক লাখ টাকা ও বর্ষসেরা অ্যাওয়ার্ডটি তুলে দেয় বিসিবি।
ঠাকুরগাঁও পৌর শহরের আশ্রমপাড়ার বাসিন্দা রোকনুজ্জামান রাহাত। সাত ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি। বর্তমানে তিনি ঠাকুরগাঁও ক্রিকেট একাডেমিতে কোচ হিসেবে কর্মরত।
রোকনুজ্জামান রাহাতের এমন অর্জন সারা ফেলেছে ক্রিকেট অঙ্গনে। তার সফলতা যেন নতুন সম্ভাবনার হাতছানি দিচ্ছে। তার হাত ধরেই ঠাকুরগাঁও থেকে জাতীয় দলে খেলার স্বপ্ন দেখছেন ক্ষুদে খেলোয়াড়রা। ক্ষুদে ক্রিকেটার মাহফুজুর রহমান আপন বলেন, রাহাত স্যার আমাদের খুব ভালো ক্রিকেট শেখান। তিনি আমাদের সাথে বন্ধু সুলভ আচরণ করে থাকেন। যার মাধ্যমে আমরা খুব সহজে ক্রিকেট রপ্ত করতে পারছি৷ আর যেগুলো ভুল করি তিনি সেগুলো সুন্দর করে বুঝিয়ে দেন৷ আজকে স্যার এ্যাওয়ার্ড পেয়েছেন আমরা গর্বিত।
বর্ষসেরা এ্যাওয়ার্ড প্রাপ্ত কোচ রোকনুজ্জামান রাহাত বলেন, ‘পাড়ায় আমাদের একটি ক্লাব ছিল। যে ক্লাবটির নাম ছিল হার্ট অ্যাটাক। ক্লাবের মাধ্যমের আমার ক্রিকেট খেলার যাত্রা শুরু হয়। তারপর মোটামুটি ভাবে ক্রিকেট ভালো খেলার কারনে এলাকার বড় ভাইয়েরা উৎসাহ জাগাতেন৷ পরে রাশেদ ইকবাল ভাইয়ের হাত ধরে ক্রিকেটের অগ্রযাত্রা শুরু হয় আমার৷ সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় আমার পথচলার অগ্রগতি হওয়া শুরু করে৷ যা এখনো চলমান রয়েছে৷ আর পারিবারিক ভাবে আমাদের খেলার প্রতি আলাদা এক আসক্তি ছিল। আমার বড় ভাইয়েরা বেশ ভালো খেলতেন। তাদের খেলার কারনেও আমার খেলার প্রতি আসক্তি বেড়ে যাওয়ার অন্যতম কারন৷ আমি খেলোয়াড় থেকে কোচ হিসেবে দায়িত্ব পালন করছি। সবার জীবনে চলার পথে একজন অনুপ্রেরণা কাজ করে। আমার জীবনেও একজন আছেন। যার নাম রাশেদ ইকবাল। তিনি আমার শিক্ষক ও অনুপ্রেরণা। যার মাধ্যমেই আমার এত পথ পাড়ি দেওয়া।’
বর্ষসেরা কোচ হওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘এমন একটি দিন আসবে এত দ্রুত এটা ভাবিনি৷ অ্যাওয়ার্ডটি নেওয়ার সময় আমার মা-বাবার কথা খুব মনে পড়ছিল৷ সম্প্রতি নয় মাসের ব্যবধানে আমার মা-বাবাকে হারিয়েছি আমরা। আমি অ্যাওয়ার্ডটি নেওয়ার সময় কোনভাবেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। এতদূর আসার পিছনে মা-বাবার যে কি পরিমাণ অবদান তা এখন বেশী উপলব্ধি হচ্ছে৷ আজকে আমার এ সফলতা দেখলে মা-বাবা অনেক খুশি হতেন।’
ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান বাবুও এই খবরে খুশি। তিনি বলেন, ‘এটি আমাদের জন্য গর্বের বিষয়। রাহাতের পরিশ্রম স্বার্থক হয়েছে। আমরা আশা রাখছি তার হাত ধরেই জেলার ক্রিকেট একাডেমি আরো বেগবান ও গতিশীল হবে। আমরা তার পাশে সবসময় আছি।’
- বাড়িতেই বানিয়ে ফেলুন ‘মাউথওয়াশ’
- রাজীবপুরে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে কৃষকের মৃত্যু
- সাদুল্লাপুরে তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়
- ‘জাপানের প্রযুক্তিতে পরিচালনা করা হবে ঢাকার মেট্রোরেল’
- রসিক নির্বাচনে থাকছে নিরপেক্ষ পর্যবেক্ষক টিম
- প্রকৌশলীর চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্টে সার উৎপাদন করে সফল নাঈম
- বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া জারিফ পেল জিপিএ-৫
- ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল
- আইএমএফ বোর্ডে উঠছে বাংলাদেশের ঋণ প্রস্তাব
- সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না
- পথশিশুদের জন্মনিবন্ধনে মা-বাবার তথ্য লাগবে না
- মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ
- কারাগার থেকে মুক্তি পেলেন সেই ১২ কৃষক
- খাদ্য নিরাপত্তায় স্বপ্ন দেখাচ্ছে ব্রি ধান ৮৭
- দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
- দ্রুত ক্লান্তি দূর করতে খান পাঁচ খাবার
- বিএনপি কখনোই দেশের উন্নয়নে ছিল না: তথ্যমন্ত্রী
- নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজার, সম্পাদক মিতা
- দেশের মানুষ দুর্নীতিবাজদের ফের ক্ষমতায় দেখতে চায় না: হানিফ
- বাংলাদেশ থেকে সরাসরি লুক্সেমবার্গ যাবে বিমান
- সূর্যোদয়ের সময়কার দোয়া
- চীন-যুক্তরাজ্য সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ হয়ে গেছে: সুনাক
- একটা জয় বাঁচিয়ে দিলো ৭০০ মানুষের প্রাণ
- এখন কী করবেন বুবলী?
- রোহিঙ্গাদের সহায়তায় ৭.৫ মিলিয়ন ডলার দেবে নেদারল্যান্ডস
- নেইমারকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে ব্রাজিল
- কাবাডি খেলোয়াড়রা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন: আইজিপি
- কৃষিঋণে কৃষকের জাতীয় পরিচয়পত্র যথেষ্ট: কৃষি সচিব
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে
- নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন দুই শতাধিক নারী


