• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

নেইমারকে ছাড়াই সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে ব্রাজিল

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২  

Find us in facebook

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে টুর্নামেন্টের হট ফেবারিট দল ব্রাজিল। দুই দলই প্রথম ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে।

স্টেডিয়াম ৯৭৪-এ আজকের ম্যাচে যারা জিতবে তারা এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্ব নিশ্চিত করবে। এ লক্ষ্যে বেশ শক্তিশালী একাদশ ঘোষণা করেছে দুই দল। যদিও সেলেসাওদের একাদশে নেই নেইমার জুনিয়র।

দারুণ পারফরমেন্স উপহার দিয়ে ব্রাজিল প্রথম ম্যাচেই সমর্থকদের প্রত্যাশা পূরণে অনেকটাই সফল হয়েছে। যদিও দলের সুপারস্টার নেইমার ডান গোঁড়ালির ইনজুরিতে পড়ে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন। 

সার্বিয়ার বিরুদ্ধে ২-০ গোলের জয়ে অবশ্য নেইমার গোল পাননি। তিতের তুরুপের তাস টটেনহ্যাম হটস্পার তারকা রিচার্লিসনই সেলেসাওদের এগিয়ে নিয়ে গেছেন, করেছেন দুই গোল।

অন্যদিকে সুইজারল্যান্ড তাদের প্রথম ম্যাচে ক্যামেরুনের বিরদ্ধে নিজেদের ভালই প্রমাণ করেছে। গোলরক্ষক ইয়ান সোমারকে খুব বেশি পরীক্ষায় ফেলতে পারেনি ক্যামেরুন।

নতুন কোচ মুরাত ইয়াকিন সেই একই কৌশলে সুইসদের এগিয়ে নিয়ে গেছেন। এই জয়ে ইয়াকিন সন্তুষ্ট হতেই পারেন, তার উপর দল কোন গোল হজম করেনি। শেষ ১০ ম্যাচে এনিয়ে দ্বিতীয়বার সুইজারল্যান্ড কোন গোল হজম না করে ম্যাচ শেষ করেছে।

ব্রাজিল একাদশ: আলিসন, থিয়াগো সিলভা, মারকুইনোস, অ্যালেক্স সান্দ্রো, এডার মিলিতাও, ক্যাসেমিরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, রিচার্লিসন।

সুইজারল্যান্ড একাদশ: ইয়ান সমার, সিলভান উইডমার, নিকো এলভেদি, ম্যানুয়েল আকাঞ্জি, রিকার্দো রদ্রিগেজ, রেমো ফ্রিউলার, গ্রানিত ঝাকা, মোহামেথ সৌ, ফাবিয়ান রেইডার, ব্রিল এমবোলো, রুবেন ভারগাস। 

Place your advertisement here
Place your advertisement here