সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৫ অক্টোবর ২০২২
Find us in facebook
আগের কার্যদিবস পতন হলেও গতকাল মঙ্গলবার উত্থানে ফিরেছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেনও বেড়েছে। আর লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশির ভাগের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৬.৪৮ পয়েন্ট বা ০.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ছয় হাজার ৫৪৪.৮৩ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮.৪০ বা ০.৫৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৬.৮৭ পয়েন্ট বা ০.৭২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৩০.৪৮ পয়েন্টে এবং দুই হাজার ৩৪৩.০৪ পয়েন্টে।
ডিএসইতে এদিন এক হাজার ২৯০ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫ কোটি ৪৬ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ২৮৪ কোটি ৭৩ লাখ টাকার।
ডিএসইতে ৩৬৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ারদর বেড়েছে ৭৭টির বা ২০.৮৭ শতাংশের, শেয়ারদর কমেছে ১১২টির বা ৩০.৩৫ শতাংশের এবং ১৮০টির বা ৪৮.৭৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
বাজারে এই চিত্রের মধ্যে গত কয়েক দিন ধরে কিছুটা ঝিমাতে থাকা ওরিয়ন গ্রুপের চার কোম্পানির শেয়ারের দামে বড় উত্থান দেখা গেছে। দাম বেড়েছে বেক্সিমকো লিমিটেডেরও। আর এই পাঁচ কোম্পানির ওপর ভর করে সূচক বেড়েছে অনেকটাই। দিন শেষে যে ২৬.৪৮ পয়েন্ট সূচক বেড়েছে, তার মধ্যে ওরিয়ন গ্রুপের বিকন ফার্মা একাই যোগ করেছে ১৭.৫৩ পয়েন্ট। একই গ্রুপের ওরিয়ন ফার্মা ৬.১৩ পয়েন্ট, কোহিনূর কেমিক্যালস ৩.১১ পয়েন্ট এবং ওরিয়ন ইনফিউশন বাড়িয়েছে ২.৬৯ পয়েন্ট।
অন্য দিকে বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো লিমিটেড বাড়িয়েছে ৪.২৬ পয়েন্ট। অর্থাৎ এই পাঁচ কোম্পানিই সূচকে যোগ করেছে ৩৩.৭২ পয়েন্ট। এসব কোম্পানির মধ্যে বিকন ফার্মার দর বেড়েছে ৮.৭২ শতাংশ। আগের দিন দর ছিল ৩২২ টাকা ২০ পয়সা। এখন দাঁড়িয়েছে ৩৫০ টাকা ৩০ পয়সা। কোহিনূর কেমিক্যালসের দর বেড়েছে ৭.৪৯ শতাংশ। আগের দিন দর ছিল ৬০১ টাকা ৪০ পয়সা। বেড়ে হয়েছে ৬৪৬ টাকা ৫০ পয়সা। ওরিয়ন ইনফিউশনের দর বেড়েছে ৭.৪৯ শতাংশ। আগের দিন দর ছিল ৬৫২ টাকা ৫০ পয়সা, বেড়ে হয়েছে ৭০১ টাকা ৪০ পয়সা। ওরিয়ন ফার্মার দর বেড়েছে ৭.২৩ শতাংশ। আগের দিন দর ছিল ১৩৪ টাকা, বেড়ে হয়েছে ১৪৩ টাকা ৭০ পয়সা।
সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া ১০ কোম্পানির মধ্যে একই গ্রুপের এই চারটি কোম্পানি ছিল। এই কোম্পানিগুলোর মধ্যে চার মাসেরও কম সময়ে ওরিয়ন ইনফিউশনের দর আট গুণের বেশি বেড়েছে। বেক্সিমকো লিমিটেডের দর বেড়েছে ৩.৮৪ শতাংশ। আগের দিন দর ছিল ১৩০ টাকা ১০ পয়সা, বেড়ে হয়েছে ১৩৫ টাকা ১০ পয়সা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৮৯.৩৯ পয়েন্ট বা ০.৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ২৮৮.৮৩ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৩১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৬টির দর বেড়েছে, কমেছে ৮১টির আর ৯৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
দেশের দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসই-৫০ সূচক সমন্বয় করা হয়েছে। সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্সের ভিত্তিতে এ সূচক সমন্বয় করা হয়। সমন্বিত সূচকে একটি কোম্পানি নতুনভাবে যুক্ত হয়েছে। আর বাদ পড়েছে একটি কোম্পানি। সিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সিএসই-৫০ সূচকে যুক্ত হয়েছে ফরচুন সুজ। আর ওই সূচক থেকে বাদ পড়েছে ব্যাংক এশিয়া।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য থেকে বাজারমূলধনে শীর্ষে থাকা ৫০ কোম্পানি নিয়ে সিএসই-৫০ সূচক গঠিত। বাজারে শেয়ারের দাম হ্রাস-বৃদ্ধির কারণে কোম্পানিগুলোর বাজার মূলধন পরিবর্তিত হয়। আর এর ভিত্তিতে নিয়মিত সূচকটি সমন্বয় করে থাকে সিএসই।
আলোচিত সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের মোট মূলধনের শতকরা প্রায় ৫৭.০৭ ভাগ, ফ্রি-ফ্লোট বাজার মূলধন সব নিবন্ধিত কোম্পানিগুলোর ফ্রি- ফ্লোট বাজার মূলধনের শতকরা ৬০.১৫ ভাগ এবং সব নিবন্ধিত কোম্পানিগুলোর বিগত ৬ মাসের (৩০ জুন ২০২২ পর্যন্ত) অ্যাভারেজ ডেইলি টার্নওভার হলো ৪১.৪৩ ভাগ।
- প্রতি ঘণ্টায় সেচ খরচ মাত্র ৫০-১২০ টাকা
- রংপুর সিটি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ডালিয়া
- নীলফামারীতে ধান-চাল সংগ্রহ শুরু
- কাবাডি খেলোয়াড়রা দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন
- বিয়ানীবাজারের ১ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু
- ভুট্টাবোঝাই জাহাজে মিলল ৪৩ লিটার হুইস্কি
- রোহিঙ্গাদের সহায়তায় ৭.৫ মিলিয়ন ডলার দেবে নেদারল্যান্ডস
- ২৫ এএসপি বদলি
- দুই মাসের মধ্যে ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের সিদ্ধান্ত
- কারাগারকে যুগোপযোগী করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
- বাড়িতেই বানিয়ে ফেলুন ‘মাউথওয়াশ’
- রাজীবপুরে ব্রহ্মপুত্র নদ সাঁতরে পার হতে গিয়ে কৃষকের মৃত্যু
- সাদুল্লাপুরে তিন ইউপিতে স্বতন্ত্র প্রার্থীদের জয়
- ‘জাপানের প্রযুক্তিতে পরিচালনা করা হবে ঢাকার মেট্রোরেল’
- রসিক নির্বাচনে থাকছে নিরপেক্ষ পর্যবেক্ষক টিম
- প্রকৌশলীর চাকরি ছেড়ে ভার্মি কম্পোস্টে সার উৎপাদন করে সফল নাঈম
- বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া জারিফ পেল জিপিএ-৫
- ব্যাংক খাতের পরিস্থিতি জানানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
- আগামী অক্টোবরে চালু হবে থার্ড টার্মিনাল
- আইএমএফ বোর্ডে উঠছে বাংলাদেশের ঋণ প্রস্তাব
- সরকারি কর্মচারীদের পাঁচ বছর পরপর সম্পদের বিবরণী জমা দিতে হবে না
- পথশিশুদের জন্মনিবন্ধনে মা-বাবার তথ্য লাগবে না
- মোংলায় পৌঁছেছে মেট্রোরেলের আরও ৪ ইঞ্জিন ও ৮ কোচ
- কারাগার থেকে মুক্তি পেলেন সেই ১২ কৃষক
- খাদ্য নিরাপত্তায় স্বপ্ন দেখাচ্ছে ব্রি ধান ৮৭
- দশ টাকায় টিকিট কেটে চক্ষু পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী
- দ্রুত ক্লান্তি দূর করতে খান পাঁচ খাবার
- বিএনপি কখনোই দেশের উন্নয়নে ছিল না: তথ্যমন্ত্রী
- নামাজ পড়তে যাওয়ার পথে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা
- দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফিজার, সম্পাদক মিতা
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- বছরের শুরুতে সরকারের চমক ‘বঙ্গবন্ধু টানেল’
- বাংলাদেশ গ্লোবাল ইন্ডাস্ট্রিতে সেবা প্রদান করতে প্রস্তুত: পলক
- পুকুরে ডুবে ২ খালাতো ভাইয়ের মৃত্যু
- কাঞ্চনজঙ্ঘা দেখে ফেরার পথে সড়কে নিথর বাইক আরোহী
- কোনো দুষ্টু লোক জাপান রাষ্ট্রদূতকে ভুল তথ্য দিয়েছে
- রংপুরে বাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
- মাকে বাঁচাতে মেয়ের পূজো, ছেলের আবেদন ফেসবুকে
- নকশিকাঁথায় স্বপ্ন বুনছেন দুই শতাধিক নারী


