করোনা: গুজব ছড়াচ্ছে বিদেশ থেকে পরিচালিত অনলাইন পত্রিকা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩১ মার্চ ২০২০
Find us in facebook
বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা ও মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি ও গুজব ছড়াচ্ছে বিদেশ থেকে পরিচালিত কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল। ইতোমধ্যে বাংলাদেশিদের মধ্যে এসব সংবাদ নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
সোমবার (৩০ মার্চ) রাতে ‘এখন সময়’ নামের একটি অনলাইনে কথিত জাতিসংঘের একটি গোপন নথির বরাত দিয়ে, করোনায় বাংলাদেশে সম্ভাব্য মারা যাওয়ার ‘একটি সংখ্যা’ উল্লেখ করা হয়েছে। পোর্টালটিতে যে সম্ভাব্য মৃত্যুর সংখ্যা উল্লেখ করা হয়েছে, বর্তমানে সারাবিশ্বে করোনায় মৃতের সংখ্যা তার ৫৪ ভাগের ১ ভাগ।
অনলাইন নিউজ পোর্টালটির এডিটর হিসেবে কাজী শামসুল হক ও ম্যানেজার ফারহানা চৌধুরীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও পোর্টালের ঠিকানা উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের জ্যাকশন হাইটসে।
‘এখন সময়’-এর নামের এই কথিত পোর্টালটির এই বিভ্রান্তিকর নিউজটির সর্বশেষ প্যারায় ‘নেত্র নিউজ’-এর নামে আরেকটি কথিত অনলাইনের একটি নিউজের বরাত দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, নেত্র নিউজে উল্লেখিত একদল বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষকদের পূর্বাভাস প্রতিবেদনে জাতিসংঘের এই প্রতিবেদনের (কথিত) সম্ভাব্য মৃত্যুর সংখ্যা একই উল্লেখ করা হয়েছে।
‘নেত্র নিউজ’ নামের ভূঁইফোর অনলাইনটির অফিসের ঠিকানাও যুক্তরাষ্ট্র উল্লেখ করা হয়েছে। বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের কারণে সাইটটি বর্তমানে বাংলাদেশ থেকে ব্লক করে দেয়া হয়েছে। ব্লক করে দেয়া হয়েছে তাদের ফেসবুক পেইজটিও।
সোমবার রাতে ‘বিডি করোনা ডট ওয়ার্ডপ্রেস’ নামের একটি সাইট থেকে বাংলাদেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর নিউজ পোস্ট করা হয়েছে। সেখানে ‘বাংলাদেশে কোভিড-১৯ এর বেসরকারি মৃত্যুসমূহ’ নামে একটি সংবাদ ছাপা হয়। যদিও সংবাদটির সঙ্গে বাংলাদেশের করোনা বিষয়ক তথ্য সরবরাহের মুখপাত্র আইইডিসিআরের (রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান) তথ্যের কোনো মিল নেই। রাতভর আলোচনার পর মঙ্গলবার সকাল থেকে সাইটের নিউজটি বাংলাদেশে দেখা যাচ্ছে না।
গুজব ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের অভিযোগে কথিত অনলাইন নিউজ পোর্টালগুলোসহ কমপক্ষে ৫০টি ফেসবুক আইডি, পেইজ ও ইউটিউব চ্যানেল শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা।
এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘করোনাকে কেন্দ্র করে পৃথিবীব্যাপী ফেক নিউজ ও গুজব ভয়ঙ্কর রূপে দেখা দিয়েছে। বাংলাদেশও এর বাইরে নয়। আমরা গুজব ও ফেক নিউজের বিরুদ্ধে প্রচারণা ও ব্যবস্থা নিচ্ছি। গোয়েন্দা সংস্থা ও র্যাব পুলিশের সাইবার টিম কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে এবং গুজব ছড়ানো আইডি বন্ধ করা হয়েছে।’
পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের বিশাল জগত মনিটরিং সহজ নয়। তদুপরি, আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। গুজব রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। মানুষকেও সচেতন করছি গুজবে কান না দিতে। গুজব ছড়ানো লিংক ও অ্যাকাউন্ট চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার জন্য নিয়মিত বিটিআরসিকে পাঠানো হচ্ছে।’
সর্বশেষ সোমবার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, দেশে নতুন করে একজনসহ মোট ৪৯ জন করোনাভাইরাসে আক্রান্ত। মারা গেছেন ৫ জন। সুস্থ হয়েছেন ১৯ জন।
আইইডিসিআর জানায়, এখনও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ৩২ জন। আর ৬২ জন আছেন আইসোলেশনে।
- যে আমলে মৃত্যুর সময় কালেমা পড়া সহজ হয়
- ৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী
- ৭ বাংলাদেশি পেলেন ‘গুগল গাইডিং স্টার’ অ্যাওয়ার্ড
- হত্যার দায়ে আফগানিস্তানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মানদৌস’: চার সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত
- বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মালেকের মৃত্যুতে বেরোবি নীলদলের শোক
- ডা. এস এ মালেকের মৃত্যুতে বেরোবি শিক্ষক সমিতির শোক ও শ্রদ্ধা
- বাংলাদেশের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিল জাতিসংঘের প্রতিনিধি
- এলএনজি সরবরাহে আগ্রহী ইতালি
- বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ফল ব্যবসায়ীর নিহত
- কুকুরের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের
- নীলফামারীতে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত
- মোটরসাইকেল চুরি, কাউন্সিলর আটক
- তিন ইটভাটায় অভিযান, জরিমানা
- রসিক নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ২২ কাউন্সিলর প্রার্থী
- ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান: পরিকল্পনা প্রতিমন্ত্রী
- ভারতের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- কমনওয়েলথে বঙ্গবন্ধু গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান
- পুলিশ সদস্যদের প্রতি শুদ্ধাচার চর্চার আহ্বান আইজিপির
- বিমানের নতুন এমডি শফিউল আজিম
- ২০২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন: প্রধানমন্ত্রী
- ডা. এস এ মালেকের মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক
- রংপুরের কিশোর শহীদ শংকুর স্মৃতিস্তম্ভ চান মা
- `বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান বা উন্মুক্ত স্থানেই সভা করতে হবে`
- শেখ হাসিনা পূর্ব পৃথিবীর সূর্য: ওবায়দুল কাদের
- দিনাজপুরে বাসে মোটরসাইকেলের ধাক্কা, নারীসহ নিহত ২
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে একজনের মৃত্যু, শনাক্ত ৩২
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
- বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের সানজিদা
- কক্সবাজারে ২৯ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- রংপুরে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- কুকুরের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- খুলনায় হচ্ছে ছয় লেনের বাইপাস সড়ক


