• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ফল ব্যবসায়ীর নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় মিলন মিয়া (২৬) নামের এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন।

মিলন উপজেলার শিবপুর ইউনিয়নের রুদ্রনগর এলাকার আব্দুল জলিল মিয়ার ছেলে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার চৌরাস্তার থানা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ফলের দোকান বন্ধ করে মিলন মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। এসময় চৌরাস্তা থানা মোড়ে পৌঁছালে বালুবাহী একটি ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

এঘটনায় বিক্ষুব্ধ ফল ব্যবসায়ী ও স্থানীয়রা মহাসড়কের চৌরাস্তা মোড় অবরোধ করে রাখে। এসময় দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। ফলে উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে থাকে।

পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘাতক ট্রাকটি উদ্ধার করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক ও হেলপারকে গ্রেফতারে চেষ্টা চলছে।

Place your advertisement here
Place your advertisement here