• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

রসিক নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ২২ কাউন্সিলর প্রার্থী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে বাতিলে হওয়া ৩৬ জনের মনোনয়নপত্রের মধ্যে আপিল শেষে ২২ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিলের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় রসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার আফতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে যাচাই-বাছাইকালে বিভিন্ন ত্রুটির কারণে ৩৬ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এদের মধ্যে ৩৪ জন তাঁদের মনোনয়ন ফিরে পেতে আপিল করেছিলেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন জানান, মেয়র পদে মোট ১০ জনসহ বৈধ কাউন্সিলর প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬২ জনে। এর মধ্যে রয়েছেন সাধারণ কাউন্সিলর প্রার্থী ১৮৫ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ৬৭ জন।

Place your advertisement here
Place your advertisement here