• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

শেখ হাসিনা পূর্ব পৃথিবীর সূর্য: ওবায়দুল কাদের

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

শেখ হাসিনা পূর্ব পৃথিবীর সূর্য: ওবায়দুল কাদের                           
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পূর্ব পৃথিবীর সূর্য বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বাংলাদেশের উন্নয়নের রূপকার শেখ হাসিনা। তিনি আছেন বলেই আমরা সোনার বাংলা গড়ার পথে এগিয়ে যাচ্ছি।

বুধবার বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে আওয়ামী লীগের জনসভায় ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, অতীতে বিএনপি-জামায়াত অসংখ্য মানুষকে পুড়িয়ে-গুলি করে হত্যা করেছে। তাদের থেকে সবাই সাবধানে থাকবেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি সমাবেশের দুইদিন আগেই নয়াপল্টনে পুলিশের ওপর হামলা চালিয়েছে। জনগণকে ভোগান্তিতে ফেলছে। এবার খেলা হবে। বিএনপির ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতি-হাওয়া ভবনের বিরুদ্ধে, আগুন সন্ত্রাস-সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে খেলা হবে।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাসান মাহমুদ মাহবুবুল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।

এর আগে, দুপুর ১২টার দিকে জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

Place your advertisement here
Place your advertisement here