• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

ভারতের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

ভারতের বিপক্ষে তিন ম্যাচের একদিনের আন্তর্জাতিক (ওডিআই) সিরিজে এক ম্যাচ হাতে রেখে ২-০ ব্যবধানে জয়ের জন্য জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাগতিক বাংলাদেশ প্রথম ম্যাচে এক উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৫ রানে জিতেছে।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ তথ্য জানানো হয়। 

শুভেচ্ছা বার্তায় বলা হয়, ক্রিকেটপ্রেমী প্রধানমন্ত্রী ভারতকে হারানোর জন্য জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন।

শেখ হাসিনা বাংলাদেশ ক্রিকেট দলের জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Place your advertisement here
Place your advertisement here