• রোববার   ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ||

  • মাঘ ২৩ ১৪২৯

  • || ১৩ রজব ১৪৪৪

সর্বশেষ:
অভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায়ে আরও উদ্যমী হোন: প্রধানমন্ত্রী জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসুন: বিএনপিকে মির্জা আজম সবাইকে আইন অনুযায়ী রাজস্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির মতিঝিল-কমলাপুর মেট্রোরেল লাইন নির্মাণ প্রক্রিয়া শুরু ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক জোরদারে সমর্থনের আশ্বাস মার্কিন সিনেটরের

ডা. এস এ মালেকের মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২২  

Find us in facebook

ডা. এস এ মালেকের মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক                   
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ।

এক শোকবার্তায় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোক বিবৃতিতে প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ বলেন, ডা. এস এ মালেক ভাষা আন্দোলন, ঐতিহাসিক ৬ দফা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকান্ডে সক্রিয় ভ‚মিকা পালন করেন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ডা. এস এ মালেকের কর্মময় জীবনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

উল্লেখ্য, ডা. এস এ মালেক মঙ্গলবার (৬ ডিসেম্বর ২০২২) রাত ১১টা ১০ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

Place your advertisement here
Place your advertisement here