• মঙ্গলবার   ০৬ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ২২ ১৪২৯

  • || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

রসিক নির্বাচনে ৬ জনের মনোনয়ন ফরম সংগ্রহ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২  

Find us in facebook

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টি, আওয়ামী লীগ, জামায়াত নেতাসহ এ পর্যন্ত ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। 

রবিবার  রংপুর নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন, রংপুর জেলা জামায়াতের সাবেক আমির মাহবুবার রহমান বেলাল, ব্যবসায়ী মেহেদী হাসান বনি, জাকের পার্টির খোরশেদ আলম। একই দিনে সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১০ জন ও সাধারণ আসনের কাউন্সিলর পদে ২৬ জন মনোনয়পত্র সংগ্রহ করেছেন। 

আজ সন্ধ্যায় এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তার স্টাফ অফিসার, নীলফামারী সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাব হোসেন।

এ নিয়ে রবিবার পর্যন্ত মেয়র পদে ৬ জন, সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ৪৮ জন, সাধারণ আসনের কাউন্সিলর পদে ১২৯ জনসহ মোট ১৮৩ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এর আগে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পিয়াল, মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ মনোনয়নপত্র সংগ্রহ করেন। 

Place your advertisement here
Place your advertisement here