• মঙ্গলবার   ০৬ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ২২ ১৪২৯

  • || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

মিঠাপুকুর সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর কমিটি গঠন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২  

Find us in facebook

সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর রংপুরের মিঠাপুকুর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নজরুল ইসলাম চাঁদ ও সাধারণ সম্পাদক মোতাব্বর ইসলাম টমাসের নাম ঘোষণা করা হয়। শুক্রবার দুপুরে উপজেলা কৃষি অফিস হলরুমে এই সভা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ সভাপতি এসএম নুরুজ্জামান মিল্লাত, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সহ সাধারণ সম্পাদক নাফিস নুসরাত মৌ, সাংগঠনিক সম্পাদক মোসাদ্দেক প্রধান সাজু, কোষাধ্যক্ষ প্রবির কুমার।  

অনুষ্ঠানে রংপুর জেলা সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ এর পক্ষ থেকে প্রধান অতিথি ছিলেন সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তযোদ্ধা শাহাদাত হোসেন। আলোচক ছিলেন জেলার সাধারণ সম্পাদক রেজাউল করিম মুকুল, অতিথি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাহিনা সুলতানা, সাংগঠনিক সম্পাদক সাকিল মাসুদ। সভাপতিত্ব করেন সাবেক মিঠাপুকুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী।
 
অনুষ্ঠানে বক্তারা অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান। দেশাত্মোবোধক কবিতা পাঠ ও গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী হয়।

Place your advertisement here
Place your advertisement here