• মঙ্গলবার   ০৬ ডিসেম্বর ২০২২ ||

  • অগ্রাহায়ণ ২২ ১৪২৯

  • || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৪

রংপুরে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল তরুণীর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২২  

Find us in facebook

রংপুরে ট্রেনে কাটা পড়ে শিউলি  রানী রায় নামে এক তরুণী নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় রংপুর নগরীর লালবাগ রেল-ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলি রানী রংপুর নগরীর মেট্রোপলিটনের পরশুরাম থানা এলাকার ক্ষিতিশ চন্দ্র রায়ের মেয়ে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর জিআরপি পুলিশের এসআই মো. মোস্তফা কামাল জানান, সন্ধ্যার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী এলআর কমিউটার ট্রেন রংপুরে আসছিল। এ সময় লালবাগ রেল-ক্রসিংয়ে শিউলি কাটা পড়ে নিহত হন। লাশ উদ্ধার করা হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here