বাড়ি ফিরেছে রংপুরের নিখোঁজ সেই ৩ শিশু
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৩ আগস্ট ২০২২
Find us in facebook
রংপুরের কাউনিয়ায় চার দিন ধরে নিখোঁজ থাকা সেই তিন শিশু বাড়ি ফিরে এসেছে। তবে তারা নিখোঁজ নয়, বরং পদ্মা সেতু দেখতে কাউকে না জানিয়ে ট্রেনে করে ঢাকায় গিয়েছিল বলে জানিয়েছে। বুধবার (৩ আগস্ট) দুপুরে তারা বাড়ি ফিরে আসে।
এর আগে গত ৩০ জুলাই শনিবার উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বাজার এলাকায় স্কুলের মাঠে খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয় তারা।
তারা হলো উপজেলার কুর্শা ইউনিয়নের শ্যামপুর গ্রামের নুর আলমের ছেলে ধর্মেশ্বর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র সাজেদুল ইসলাম (১১), একই গ্রামের শফিকুল ইসলামের (ছাইমুদ্দিন) ছেলে মনিরুল ইসলাম (১০) ও গদাধর গ্রামের মোশারফ হোসেনের ছেলে মাদরাসাছাত্র আব্দুল্লাহ আল পলাশ (১৩)। তারা সম্পর্কে তিন বন্ধু।
বাড়ি ফিরে আসা সাজেদুল জানায়, প্রায় দুই সপ্তাহ আগে তারা তিন বন্ধু মিলে বঙ্গবন্ধু সেতু দেখতে যাওয়ার পরিকল্পনা করে। গত শনিবার স্থানীয় মাঠে খেলা দেখতে যায় তারা তিনজন। পরে তারা কাউনিয়া স্টেশনে গিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনে উঠে ঢাকায় যায়। তাদের কাছে টাকা না থাকায় তারা কমলাপুর রেলওয়ে স্টেশনের পাশে একটি হোটেলে কাজ করে ৫০০ টাকা আয় করে। সেই টাকা দিয়ে ট্রেনের টিকিট কেটে বুধবার তিন বন্ধু মিলে বাড়িতে চলে আসে।
একই কথা জানায় আব্দুল্লাহ আল পলাশ ও মনিরুল ইসলাম। শুধু পদ্মা সেতু দেখার পরিকল্পনা থেকেই তারা ইচ্ছাকৃতভাবে নিখোঁজ ছিল না। বরং তাদের মা-বাবার প্রতিও অভিমান ছিল বলেও জানা গেছে।
আব্দুল্লাহ আল পলাশের বাবা মোশারফ হোসেন বলেন, ছাওয়া তো কওছে ওমরা বোলে পদ্মা সেতু দেইকপার জনতে বাড়ি থাকি ঢাকাত গেছল। ফির কায়ো কায়ো ওমার বাপ-মায়ের ওপর রাগ করি এটা করছে। যে কারণেই হউক তিন বন্ধু মিলি হামাক না জানেয়া নিখোঁজ থাকাটা ঠিক হয় না। আজই সাংবাদিক ভাইয়েরা পেপার-পত্রিকায় খবর করছে দেকি ছাওয়ারা ভয়ে তো বাড়ি চলি আসছে। ওই তকনে থানা-পুলিশ থাকি শুরু করি সাংবাদিক ভাইয়ের সবাগে হামার কৃতজ্ঞতা।
এ বিষয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম রেজা বলেন, গত সোমবার এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি হয়েছিল। তবে নিখোঁজ তিন শিশু দুপুরে বাড়ি ফিরে এসেছে। তারা পরিবারের সদস্যদের না জানিয়ে ঢাকায় গিয়েছিল। নিখোঁজ তিন শিশু বাড়ি ফিরে আসায় তাদের পরিবারের লোকজন আনন্দিত।
অন্যদিকে রংপুর জেলার সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) আশরাফুল আলম পলাশ জানান, ওই তিন শিশু তাদের অভিভাবকদের ওপর রাগ করে বাড়ি থেকে চলে গিয়েছিল। এ বিষয়ে তাদের অভিভাবকরা থানায় জিডি করলে পুলিশ তাদের উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে। এর মধ্যেই বুধবার দুপুরে তারা নিজ নিজ বাড়িতে ফিরে আসে। এ বিষয়ে শিশু ও তাদের অভিভাবকদের কাউন্সিলিং করা হয়েছে।
- ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
- নীলফামারীর শ্রেষ্ঠ চেয়ারম্যান শাহিদ ও শ্রেষ্ঠ ইউএনও বেলায়েত
- রাণীশংকৈলে বৈদ্যুতিক শক লেগে এক যুবকের মৃত্যু
- শূন্যরেখায় দাঁড়িয়ে দূর থেকে স্বজনদের দেখলেন তারা
- লোকালয়ে হনুমান, দেখতে উৎসুক জনতার ভিড়
- বর্ষসেরা কোচ ঠাকুরগাঁওয়ের রাহাত
- মণ্ডপে মণ্ডপে সিঁদুরের ছোঁয়ায় রঙিন ভক্তরা
- প্রতিবন্ধী স্মৃতির মুখে হাসি ফোটালেন পুলিশ কর্মকর্তা
- গ্যাস পেতে যাচ্ছে রংপুর-নীলফামারীবাসী
- রংপুরে চোরের নেতাসহ সহযোগী আটক
- নতুন প্রধান পেল ৮ সরকারি দপ্তর
- খাদ্য নিরাপত্তা নিয়ে ঝুঁকিতে নেই বাংলাদেশ
- সূচক ও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
- প্রাথমিকে নিয়োগ পাচ্ছেন ৫৮ হাজার শিক্ষক
- ৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন
- টানেল সড়কে দৃশ্যমান ৫ কিলোমিটার
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- আমরা সকলে মিলে দুষ্কৃতকারীদের প্রতিহত করব- আইজিপি
- শেখ হাসিনা আছেন বলেই গণতন্ত্রের সুবাতাস বইছে: কাদের
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
- আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
- শুক্রবার থেকে ২২ দিন ইলিশ আহরণ বন্ধ
- প্রধানমন্ত্রী নভেম্বরে টোকিও সফরে যেতে পারেন: পররাষ্ট্রমন্ত্রী
- দেশের কয়েকটি স্থানে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা
- মিয়ানমার প্রতিনিয়ত বিরক্ত করলে ব্যবস্থা: পরিকল্পনামন্ত্রী
- সাম্প্রদায়িক শক্তি নির্মূলে একযোগে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
- মিনিকেট নামে কোনো চাল বিক্রি করা যাবে না: মন্ত্রিপরিষদ সচিব
- ইউজিসির এপিএ মূল্যায়নের স্কোরিংয়ে হাবিপ্রবির দৃশ্যমান উন্নতি
- জনগণের দ্বারপ্রান্তে সেবা নিশ্চিত করতে হবে: পানিসম্পদ উপমন্ত্রী
- জাতিসংঘ ভবনে সেমিনারে একাত্তরের গণহত্যার স্বীকৃতি দাবি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব
- তেজপাতা ছিঁড়তে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর
- বর্তমান বাস্তবতায় যা যা দরকার ভারত তার সবকিছুই দিয়েছে: কাদের
- গ্যাস অনুসন্ধান-উত্তোলনে অগ্রাধিকার অব্যাহত রাখা হবে-প্রতিমন্ত্রী
- চায়ের নার্সারি বিরাজোত গ্রাম
- আর কখনোই তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না: কামরুল ইসলাম
- আল্লাহ নিজের রহমতের চাদরে শেখ হাসিনাকে রক্ষা করছেন: মতিয়া চৌধুরী
- ট্রেনে মার্কিন ডলারসহ কুড়িয়ে পাওয়া লাখ টাকা ফিরিয়ে দিলেন যাত্রী
- বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পাচ্ছে ৪৪ ব্যক্তি-প্রতিষ্ঠান
- মর্টার শেল নিক্ষেপ : ‘প্রয়োজনে জাতিসংঘে অভিযোগ জানানো হবে’
- ডিসেম্বরেই বাংলাদেশে গোড্ডা কেন্দ্রের বিদ্যুৎ দিতে চান আদানি
- দিনাজপুরে তিন দোকানে অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা
- প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
- `মিথ্যাচার করতে করতে বিএনপি নেতাদের জিহ্বা লম্বা হয়ে গেছে`
- তারাগঞ্জে দুর্ঘটনাকবলিত যাত্রীবাহী বাসের লকারে পাওয়া গেল ৪ গরু
- ক্ষমতা হারিয়ে বিএনপি নেতারা উন্মাদ হয়ে গেছেন: শাহজাহান খান
- তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রুনেইয়ের সুলতান
- সৈয়দপুরে অবমুক্ত হলো খাঁচাবন্দি ৮ মুনিয়া
- রংপুরের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিক উজ-জামান
- খাদ্য নিয়ে হাহাকার নেই, বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ: কৃষিমন্ত্রী



