প্রাতঃভ্রমণের পর কী খাবেন
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ জুন ২০২২
Find us in facebook
স্বাস্থ্যকে যারা সম্পদ মনে করেন, তারা ব্যস্ততার মধ্যেও শরীরচর্চা করে থাকেন। অহেতেুক অজুহাতকে পাত্তা না দিয়ে নিয়মিত প্রাতঃভ্রমণে যান। সুস্থ থাকতে কেউ দৌড়ান, কেউবা হাঁটেন। কিন্তু সকালে ঘাম ঝরানোর পর বাড়ি ফিরে যদি উপযুক্ত খাবার না খান, তাহলে কিন্তু শরীর কর্মক্ষমতা ফিরে পাবে না। প্রাতঃভ্রমণের পর কী খাবেন জেনে নিন।
কলা: প্রাতঃভ্রমণের পর কোনো ধরনের ভারী খাবার না খাওয়াই ভালো। কলা খেতে পারেন। কলাতে আছে প্রচুর পরিমাণ খনিজ পদার্থ ও শর্করা। ঘামের মধ্য দিয়ে শরীর থেকে বেরিয়ে যাওয়া খনিজ লবণের ঘাটতি পূরণ করতে কলা।
তরমুজ: গরমে তরমুজ খেতে এমনিতেই সবার ভালো লাগে। তরমুজে আছে সাইট্রুলিন ও লাইকোপিন নামক দুটি উপাদান। এই সাইট্রুলিন নাইট্রিক অক্সাইড উৎপাদন করে, আর লাইকোপিন শরীরকে ক্লান্তি থেকে রক্ষা করে।
অমলেট: ডিমে থাকে প্রচুর পরিমাণ প্রোটিন, ভিটামিন ও স্বাস্থ্যকর ফ্যাট। নামমাত্র তেলে তৈরি অমলেট খেলে হেঁটে আসার পর খিদে যেমন মিটবে, তেমনই মিলবে জরুরি পুষ্টিও। ইচ্ছে করলে অমলেটে দিয়ে দিতে পারেন বিভিন্ন ধরনের শাকসবজিও। এতে পুষ্টিগুণের মাত্রা বাড়বে।
প্রোটিন শরবত: শরীরচর্চার পর দেহে প্রোটিনের মাত্রা বজায় রাখতে প্রোটিন শেক পান করে নিতে পারেন। এতে আপনার শরীরের কর্মক্ষমতা ফিরে আসবে। স্বাভাবিকভাবেই ব্যায়ামের পর শরীর ক্লান্ত হয়ে যায়। আধা ঘণ্টা পর হালকা খাবার খেতে পারেন যেমন ফল কিংবা ফলের রস।
মুরগির মাংস: তেল ও মসলা ছাড়া অল্প গোলমরিচ দিয়ে সেদ্ধ করা মুরগির মাংস অত্যন্ত উপযোগী হতে পারে প্রাতঃভ্রমণের পর। পেশি সুগঠিত করতে সেদ্ধ করা মুরগির মাংস ও স্টু খুবই কার্যকরী হতে পারে।
ব্যায়ামের পর পর গোসল করবেন না। কিছুক্ষণ বিশ্রামের পর গোসল করা উচিত। তবে ফ্যানের নিচে বা এসিতে ঘাম না শুকিয়ে স্বাভাবিক তাপমাত্রায় থেকে ঘাম শুকাতে হবে, নইলে ঠান্ডা লেগে যেতে পারে। আর মনে রাখবেন সব খাবার সবার সহ্য নাও হতে পারে। বিশেষ করে অনেকেই শারীরিক বিভিন্ন সমস্যার জন্য সকালে হাঁটেন। তারা কী খাবেন, তা জেনে নিতে হবে চিকিৎসকদের থেকেই।
- যে আমলে মৃত্যুর সময় কালেমা পড়া সহজ হয়
- ৬৫ বছরের বেশি বয়সীরাও হজে যেতে পারবেন: ধর্ম প্রতিমন্ত্রী
- ৭ বাংলাদেশি পেলেন ‘গুগল গাইডিং স্টার’ অ্যাওয়ার্ড
- হত্যার দায়ে আফগানিস্তানে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর
- বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মানদৌস’: চার সমুদ্রবন্দরে ২ নম্বর সংকেত
- বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মালেকের মৃত্যুতে বেরোবি নীলদলের শোক
- ডা. এস এ মালেকের মৃত্যুতে বেরোবি শিক্ষক সমিতির শোক ও শ্রদ্ধা
- বাংলাদেশের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিল জাতিসংঘের প্রতিনিধি
- এলএনজি সরবরাহে আগ্রহী ইতালি
- বাড়ি ফেরার পথে ট্রাকের ধাক্কায় ফল ব্যবসায়ীর নিহত
- কুকুরের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের
- নীলফামারীতে কৃষি ঋণ মেলা অনুষ্ঠিত
- মোটরসাইকেল চুরি, কাউন্সিলর আটক
- তিন ইটভাটায় অভিযান, জরিমানা
- রসিক নির্বাচন: আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ২২ কাউন্সিলর প্রার্থী
- ডিজিটাল বাংলাদেশ আজ দৃশ্যমান: পরিকল্পনা প্রতিমন্ত্রী
- ভারতের বিপক্ষে সিরিজ জয়ে টাইগারদের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর
- কমনওয়েলথে বঙ্গবন্ধু গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান
- পুলিশ সদস্যদের প্রতি শুদ্ধাচার চর্চার আহ্বান আইজিপির
- বিমানের নতুন এমডি শফিউল আজিম
- ২০২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন: প্রধানমন্ত্রী
- ডা. এস এ মালেকের মৃত্যুতে বেরোবি উপাচার্যের শোক
- রংপুরের কিশোর শহীদ শংকুর স্মৃতিস্তম্ভ চান মা
- `বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যান বা উন্মুক্ত স্থানেই সভা করতে হবে`
- শেখ হাসিনা পূর্ব পৃথিবীর সূর্য: ওবায়দুল কাদের
- দিনাজপুরে বাসে মোটরসাইকেলের ধাক্কা, নারীসহ নিহত ২
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে একজনের মৃত্যু, শনাক্ত ৩২
- দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
- বিবিসির ১০০ প্রভাবশালী নারীর তালিকায় বাংলাদেশের সানজিদা
- কক্সবাজারে ২৯ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- রংপুরে পুলিশি অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রাজিরপুরে আড়াই বছর পর চালু হলো ‘বর্ডার হাট’
- আবারও ২৩ টাকায় নামলো পেঁয়াজের কেজি
- প্রকৃতির ক্ষতি করে এমন প্রকল্প গ্রহণ করবেন না: প্রধানমন্ত্রী
- প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ আজ
- সাহসী নারীদের সংগ্রামেই দেশ এগিয়ে যাচ্ছে: স্পিকার
- ধানক্ষেতে মিললো বিরল প্রজাতির প্রাণী
- তিন মাসের মধ্যে নভেম্বরে সর্বোচ্চ রেমিট্যান্স ১৫৯ কোটি ডলার
- বাজেট স্মার্টফোন আনছে পোকো
- কুকুরের সঙ্গে বাইকের ধাক্কা, প্রাণ গেল দুই যুবকের
- রংপুরে মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল ১২ দোকান
- মহানবীর (সা.) প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ দরূদ পাঠ
- বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশে বাধা দেব না: ওবায়দুল কাদের
- আগামী বছর বাংলাদেশ সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন সৌদি যুবরাজ
- দেশে করোনার টিকার চতুর্থ ডোজ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
- বিএনপির জনসভায় নিরাপত্তা দিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
- এটাই ব্রাজিল, নান্দনিক ফুটবলের জয় দেখলো বিশ্ব
- নীলফামারীতে ধর্ষণ মামলায় প্রধান শিক্ষক জেল হাজতে
- আদালতের নির্দেশে পঞ্চগড়ে উদ্ধারকৃত তক্ষক অবমুক্ত
- খুলনায় হচ্ছে ছয় লেনের বাইপাস সড়ক


