তালিকা করে বন্যাদুর্গতদের সহায়তা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২২ জুন ২০২২
Find us in facebook
সিলেটে ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বন্যা মোকাবিলায় দুর্গতদের জন্য প্রয়োজনীয় সবকিছু করা হয়েছে জানিয়ে দুশ্চিন্তা না করারও পরামর্শ দিয়েছেন তিনি।
গতকাল মঙ্গলবার সকালে বন্যা পরিস্থিতি পর্যালোচনা এবং দুর্গতদের পুনর্বাসন নিয়ে সিলেট সার্কিট হাউজে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে সকালেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেত্রকোণা, সুনামগঞ্জ ও সিলেটের বিভিন্ন দুর্গত এলাকার ওপর দিয়ে হেলিকপ্টারে পর্যবেক্ষণ করেন তিনি। পরে সিলেট সার্কিট হাউজে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বন্যা পরিস্থিতি এবং দুর্গতদের পুনর্বাসন বিষয়ে কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বন্যায় ঘাবড়ে না গিয়ে পরিস্থিতি মোকাবিলার মানসিকতা রাখতে হবে। দুর্গতদের প্রয়োজনে ওষুধ. খাবরসহ যা যা দরকার সব দেবে সরকার।
এসময় সরকার প্রধান আরো বলেন, বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, মোকাবিলায় সব ব্যবস্থা নেয়া হয়েছে। সরকার ও বিরোধী দল সব অবস্থাতেই আওয়ামী লীগ সবার আগে দুর্গত মানুষের সাহায্যে এগিয়ে আসে বলেও জানান প্রধানমন্ত্রী।
এছাড়া বন্যার পানি নামার সাথে সাথে রাস্তাঘাট সংস্কার, চাষাবাদের ব্যবস্থাসহ স্বাস্থ্যসেবার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন পধানমন্ত্রী।
সিলেটে এবার পরপর ৩ বার বন্যা আক্রান্ত হওয়ার ঘটনাকে আস্বাভাবিক উল্লেখ করে সরকার প্রধান দেশের অন্যান্য অঞ্চলেও বন্যার আশঙ্কার কথা জানান। বন্যা মোকাবিলায় হাওর অঞ্চলে আর মাটি ভরাট না করে উড়াল সড়ক করা এবং নদী ড্রেজিংয়ের সিদ্ধান্তের কথা জানান প্রধানমন্ত্রী।
এর আগে সকাল আটটার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে বন্যা পরিস্থিতি পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। হেলিকপ্টার থেকেই নেত্রকোণা - সুনামগঞ্জের বিভিন্ন দুর্গত এলাকা ঘুরে দেখেন তিনি।
সাড়ে নয়টার দিকে তাকে বহন করা হেলিকপ্টারটি সিলেটে ওসমানী বিমানবন্দরের অবতরণ করে। সেখান থেকে যান সিলেট সার্কিট হাউজে। সেখানে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষ আবার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন তিনি।
আগামীকাল বেলা ১১টার দিকে নিজ কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন তিনি। এর দুদিন পরেই ২৫ জুন করবেন পদ্মাসেতুর উদ্বোধন করবেন তিনি।
- জলবায়ু ঝুঁকিপূর্ণ অঞ্চলে বিনিয়োগে আগ্রহী সুইজারল্যান্ড
- সৈয়দপুর পৌরসভার ৪৬২১ জনের মাঝে ভিজিএফের চাল বিতরণ
- ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু
- সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কৃষকের
- স্কুল ফুটবলে চ্যাম্পিয়ন নীলফামারীর ছমির উদ্দিনের ছেলেরা
- ঘানার হয়ে খেলবেন স্পেনের উইলিয়ামস
- মাহি এবং পূজার শরীর নিয়ে ব্যাখা দিলেন আজিজ
- এ বছর হজের খুতবা দেবেন ড. আল-ইসা
- পদত্যাগ করলেন নেপালের অর্থমন্ত্রী
- সুলভ মূল্যে পণ্য বিক্রির সময় বাড়াল টিসিবি
- চাঁদাবাজি বরদাশত করা হবে না: আইজিপি
- ‘ডিজিটাল মার্কেটের বিকাশে সরকার হাই-টেক পার্ক স্থাপন করছে’
- মোংলা বন্দরে মেট্রোরেলের দশম চালান
- আজ ‘সেরা কূটনীতিক বঙ্গবন্ধু পদক’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
- রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু ১৭ জুলাই
- করোনার কারণে এখনই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নয়: শিক্ষামন্ত্রী
- বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
- কেন ইভিএমে বিএনপির ভয়, জানালেন তথ্যমন্ত্রী
- সৈয়দপুরে মাঠে মাঠে চলছে আগাম আমন ধানের চারা রোপণ
- পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার প্রথম বাজেট ঘোষণা
- বীরগঞ্জে জাতীয় ফল মেলার উদ্বোধন
- তেঁতুলিয়ার মহানন্দায় ধরা পড়ল ৩২ কেজির বাগাড়
- মোটরসাইকেল চলাচল নিয়ে কর্মকর্তাদের নির্দেশনা দিলেন আইজিপি
- বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি
- মরণব্যাধি ক্যানসার নিয়ে রিকশা চালান মজিদুল
- পঞ্চগড়ের দেশি গরুতেই জমজমাট পশুহাট
- বন্যায় ক্ষতিগ্রস্তদের ২ লাখ ডলার সহায়তা চীনা রেড ক্রসের
- উলিপুুরে বিদ্যুৎস্পৃষ্টে মুরগি খামারির মৃত্যু
- চিরিরবন্দরে নারীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
- বৃষ্টির প্রবণতা বাড়বে
- পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আম উপহার দিলেন প্রধানমন্ত্রী
- বিএনপি নেতারা সংসদে ইচ্ছামতো কথা বলেছেন: প্রধানমন্ত্রী
- দিনাজপুরে সেণ্ট যোসেফস্ স্কুলে ২ দিনব্যাপী প্রযুক্তি মেলা
- রংপুরে ট্রাকচাপায় নিহত বেড়ে ৫
- ডিএনসিসির কোরবানির পশুর হাটে ডিজিটাল পেমেন্ট বুথ
- গাইবান্ধায় ১২৬ শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান বন্ধ ঘোষণা
- পদ্মাপারের সঙ্গে উৎসবে মেতেছে পুরো দেশ
- বদলে যাবে ২১ জেলার অর্থনীতি
- সকাল হলেই ব্যস্ত হবে পদ্মাসেতু
- ‘নীলফামারী জেলা শিশু শ্রম পরিবীক্ষণ কমিটি’র সভা
- পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষ্যে বাংলাদেশকে ভারতের অভিনন্দন
- কুড়িগ্রাম পৌরসভার ৩১ কোটি টাকার বাজেট ঘোষণা
- দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ই-গেট চালু
- হাবিপ্রবিতে ‘ঠুনকো বিষয়’ নিয়ে হামলা-ভাঙচুর, আহত ১৩ শিক্ষার্থী
- সাত দিনের মধ্যে পরিবেশদূষণকারীর নাম প্রকাশের নির্দেশ
- বিএনপি জনগণের স্বপ্নকে প্রত্যাখ্যান করেছে: নানক
- উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে
- পদ্মা সেতুর নামে ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ টেস্ট সিরিজ
- মিঠাপুকুরে ওষুধ সরবরাহের গাড়িতে ২৬ কেজি গাঁজা, আটক ১



