সিনেমা বানাতে মহাকাশে রুশ শিল্পীরা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১
Find us in facebook
মহাকাশে বহু চমক দেখিয়েছে মানুষ। সেখানে আস্ত একটা সিনেমা তৈরি করে নতুন চমক দেখানোর পরিকল্পনা কয়েক দিন আগেই ঘোষণা করেছিল রাশিয়া। ঘোষণা অনুযায়ী গত মঙ্গলবার রাশিয়ার একজন অভিনেত্রী ও একজন পরিচালক আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছেন। মহাকাশে একেবারে ভরশূন্য অবস্থায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং করবেন তাঁরা।
কাজাখস্তানের বৈকানুর কসমোড্রোম থেকে সয়ুজ এমএস-১৯ মহাকাশযানে চেপে খ্যাতনামা রুশ অভিনেত্রী জুলিয়া পেরেসলিদ, রুশ মহাকাশচারী ও অভিনেতা অ্যান্টন স্কাপলেরভ এবং পরিচালক-প্রযোজক ক্লিম শিপেংকো আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেন। পৃথিবীর বাইরে গিয়ে প্রথম নির্মিতব্য ওই চলচ্চিত্রের নাম দেওয়া হয়েছে ‘চ্যালেঞ্জ’। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উচ্চতায় পৃথিবীকে নানা কক্ষপথে প্রদক্ষিণ করতে থাকা মহাকাশ স্টেশনেই হবে সেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং।
হলিউডের একটি প্রকল্পের অংশ হিসেবে মহাকাশে একটি সিনেমার শুটিং করা হবে বলে গত বছর ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ‘মিশন ইমপসিবল’ সিরিজের সিনেমার শুটিংয়ের জন্য জনপ্রিয় মার্কিন অভিনেতা টম ক্রুজকে মহাকাশে পাঠানোর কথাও জানানো হয়েছিল। এ জন্য নাসা এবং ধনকুবের এলন মাস্কের স্পেসএক্স একসঙ্গে কাজ করছে। কলাকুশলীদের নিয়ে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য হলিউডের অভিনেতা টম ক্রুজের মহাকাশে যাওয়ার কথা নভেম্বরে। তার আগেই মহাকাশে চলচ্চিত্রের শুটিংয়ের জন্য লোক পাঠানোর পদক্ষেপ নিল রাশিয়া।
পরিচালক শিপেংকো জানিয়েছেন, তাঁদের চলচ্চিত্রের নাম ‘চ্যালেঞ্জ’। রুশ ভাষায় ‘ভাইজভ’। গল্পে কোনো স্পেস ওয়ার বা মহাকাশযুদ্ধের ছিটেফোঁটাও নেই হলিউডে বানানো বেশির ভাগ কল্পবিজ্ঞানভিত্তিক চলচ্চিত্রের মতো। বরং সেই চলচ্চিত্রে থাকছে মাটির গন্ধ, মনুষ্যত্বের রং। এক সাধারণ মানুষকে নিয়েই গল্প, যে একজন শল্যচিকিৎসক। কোনো দিন স্বপ্নেও ভাবেনি যে সে মহাকাশে যাবে। সেই তাকেই হঠাৎ মহাকাশে যাওয়ার সুযোগ দেওয়া হলো। বলা হলো, চাইলে যেতে পারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। রাজি হয়ে গেল সেই চিকিৎসক। মহাকাশ স্টেশনে গিয়ে সে এক মহাকাশচারীর জীবন বাঁচিয়ে দিলে। কিভাবে, তা নিয়েই টান টান গল্প। সঙ্গে মহাকাশ স্টেশনের ভরশূন্য অবস্থায় থাকার স্বাভাবিকতা।
- স্লো-পয়জনিংয়ে দলকে ধ্বংস করেছেন যে বিএনপি নেতারা
- করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ে দেশের সব বন্দরে সতর্কবার্তা
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- সুস্থ ও সুখী থাকতে যে বিষয়গুলো জেনে রাখা জরুরি
- কুচক্রীমহল দেশের সম্প্রীতি বিনষ্ট করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী
- খালেদার চিকিৎসা নিয়ে নেতা-চিকিৎসকদের সমন্বয়হীনতায় ক্ষুব্ধ তারেক
- তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে সারাদেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন
- কাউনিয়ায় নাতির ঘাড়ে চড়ে ভোট দিলেন ১৩৫ বছর বয়স্ক নয়া মিয়া
- স্থায়ী কমিটির ভূমিকায় সন্দিহান বিএনপির কর্মীরা
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২০৫
- কালীগঞ্জে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সমাজকল্যাণমন্ত্রী
- সৈয়দপুরে ধানের মণ্ডপে আগুন
- রংপুর বিভাগে উৎসবমুখর পরিবেশে চলছে ভোট
- সৈয়দপুরে অটো চাপায় বৃদ্ধ নিহত
- ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার বাংলাদেশের মেয়েরা
- বিয়েই হচ্ছে না ভিকি-ক্যাটরিনার?
- ইসলামের দৃষ্টিতে আত্মপ্রচার
- ইরানে বিক্ষোভকারীদের ব্যাপক ধরপাকড়, ইন্টারনেট বিভ্রাট
- সরকার পতনের ক্ষমতা বিএনপির নেই: হানিফ
- `নতুন প্রজন্মের জন্য গবেষণায় প্রণোদনা অব্যাহত রাখতে হবে`
- বিএনপির শেষ সম্বল খালেদা জিয়ার অসুস্থতার রাজনীতি
- তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোটগ্রহণ চলছে
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৮ লাখ ডোজ ফাইজারের টিকা পেল বাংলাদেশ
- শৃংখলমুক্ত গণতন্ত্র এগিয়ে যাচ্ছে- ওবায়দুল কাদের
- ‘বঙ্গবন্ধুর দুই কন্যা বেঁচে ছিলেন বলেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে’
- রংপুরে ট্রাকচাপায় ৩ নারী শ্রমিক নিহত
- ঘুষ ছাড়া পুলিশে চাকরিতে নীলফামারীর এক ঝাঁক তরুণ-তরুণী
- র্যাবের অভিযানে সৈয়দপুরে হেরোইন সহ মাদক কারবারি গ্রেপ্তার
- নীলফামারীর ১২ ইউনিয়নে ৬৯৩ জনের মনোনয়ন দাখিল
- রংপুরে সম্প্রীতির বাংলাদেশ গড়ার শপথ
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পঞ্চগড়ে ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের সাক্ষাতকার গ্রহণ
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- ট্রাকের চাকায় পিষ্ট ৩ শ্রমিক
- বৈশ্বিক উষ্ণায়ন বাড়িয়ে আমরা নিজেরাই নিজেদের কবর খুঁড়ছি: গুতেরেস
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব


