• সোমবার   ১৭ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৩ ১৪২৮

  • || ১২ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
বাংলাদেশকে আরো ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে: কৃষিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব

সৈয়দপুরে ধানের মণ্ডপে আগুন

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১  

Find us in facebook

নীলফামারীর সৈয়দপুরে ধানের মন্ডপে আগুন লাগিয়ে ধান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল দুপুরে শহরের হাতীখানা বানিয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। এতে করে পুড়ে ছাই হয়েছে কৃষকের স্বপ্ন। এ ঘঁনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।  

জানা যায়, প্রায় ২০ থেকে ২৫ দিন পূর্বে আমন ধানকেটে ওই এলাকার মসজিদের পাশে পরিত্যাক্ত জমিতে প্রায় ৮ থেকে ১০ জন কৃষক তাঁদের ধান মণ্ডপে করে রাখে। ঘটনার দিন দুপুরে কে বা কাহারা একটি ধানের মন্ডপে আগুন লাগিয়ে দেয়। ওই আগুন দ্রুত অন্যান্য মণ্ডপে ছড়িয়ে পড়লে এত করে কৃষক শাহজাহান,  আজিজার ও হানিফের ধানের মন্ডপ পুড়ে ছাই হয়ে যায়। 

খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস ঘটনা স্থানে দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ওই আগুনে ৩ জন কৃষকের ৫ বিঘা জমির ধান পুড়ে যায়, ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা বলে দাবি করেন কৃষকরা।

Place your advertisement here
Place your advertisement here