জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২২
Find us in facebook
অল্প জমিতে অধিক ফলনের জন্য প্রযুক্তি ভিত্তিক বোরো ধান চাষের লক্ষের সরকারি কৃষি প্রণোদনার অংশ হিসেবে দেশের পার্বত্য তিন জেলাকে বাদ দিয়ে ৬১ জেলায় শুরু হয়েছে সমলয় পদ্ধতির বোরো ধান চাষ। এরই পরিপ্রেক্ষিতে নীলফামারীর জলঢাকায় পরিক্ষামূলক ভাবে ৮০জন কৃষকের ১৫০ বিঘা জমিতে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় এই পদ্ধতির চাষাবাদের প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বালাগ্রাম ইউনিয়নের মাইজালিপাড়া সংলগ্ন এলাকায় ৫০ একর জমির জন্য ৪৫০ টি ট্রেতে ট্রান্সপ্লান্ট মেসিনে রোপনের জন্য সিনজেন্টা ১২০৫ জাতের বীজতলার প্রস্তুতি নিয়েছে কৃষকরা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র বলছে,কৃষির সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারে উচ্চ ফলনশীল একই জাত ব্যবহার, ট্রে-তে বীজ বপন, কম বয়সের চারা রোপন, চারা রোপনে রাইচ ট্রান্সপ্লান্টার ব্যবহার, সুষম সার ব্যবহার, আইল ফসল, ধান কর্তনে কম্বাইন হারভেস্টার ব্যবহার করে উৎপাদন বাড়ানো, উৎপাদন খরচ সাশ্রয় করা, কৃষি যান্ত্রিকীকরণের মাধ্যমে ভরা মৌসুমে কৃষি শ্রমিকের সংকটের সমাধান সম্ভব হবে সমলয় চাষাবাদে।
এছাড়াও ১৫০ বিঘা জমিতে সাধারণ পদ্ধতিতে ধান রোপন করতে খরচ প্রায় এক লক্ষ আশি হাজার টাকা এবং প্রায় ছয়শত জন ব্যক্তির প্রয়োজন। কিন্তু উন্নত প্রযুক্তিতে তা দুজন ব্যক্তি মাত্র চার দিনের মধ্যেই করা সম্ভব। এতে সময় আর ব্যয় দুটিই সাশ্রয় হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদফতর।
মাইজালি এলাকার কৃষক জলিল উদ্দিন জানান, সমলয় চাষের জন্য আমার ৬ বিঘা জমি বেছে নিয়েছে। কৃষি অফিস বীজ, চারা লাগানো সহ সব খরচ বহন করছে আমাকে শুধু বীজ রোপনের জন্য জমি তৈরি করতে হয়েছে।
উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার মীর হাসান আল বান্না জানান, অল্প জমিতে বেশি ফলনের লক্ষে সরকারি প্রণোদনায় এই পদ্ধতির চাষাবাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যান্ত্রিক চাষাবাদের শিক্ষামূলক এই উদ্যোগ অনেকটাই সময় উপযোগী।
তিনি জানান, আমরা এ বছর সব খরচ বহন করছি এবং কৃষকরা যেন পরবর্তীতে এই পদ্ধতিতে চাষাবাদ করতে পারে সে বিষয়ে আমরা সরাসরি তাদের মাধ্যমে প্রকল্পটির বাস্তবায়ন করছি। আগামী ২৫ জানুয়ারির মধ্যেই ট্রেরের চারা গুলো ট্রান্সপ্লান্ট মেশিনের মাধ্যমে রোপন সম্ভব বলে জানান তিনি।
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণ নৌবাহিনীর
- বিধিনিষেধ না মানলে লকডাউন: স্বাস্থ্যমন্ত্রী
- ৫০ হাজার কর্মী নেবে জাপান
- ‘মানুষের জন্য কাজ করতেন বলেই বঙ্গবন্ধুকে বারবার জেলে পাঠিয়েছে’
- হাজার বছরের `স্বপ্নের ফেরিওয়ালা` থেকে বাঙালির `জাতির পিতা`
- কম বয়সেই চুল পেকে যাচ্ছে, সমাধান লুকিয়ে তিন তেলে
- ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব
- ‘নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে’
- তীব্র শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন দুঃসংবাদ
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


