• সোমবার   ১৭ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৩ ১৪২৮

  • || ১২ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
বাংলাদেশকে আরো ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে: কৃষিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব

যুক্তরাষ্ট্র থেকে প্রায় ১৮ লাখ ডোজ ফাইজারের টিকা পেল বাংলাদেশ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১  

Find us in facebook

কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে ফাইজারের আরও ১৭ লাখ ৯০ হাজার ডোজ টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার বাংলাদেশ সময় ভোররাতে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছে।

টুইটে বলা হয়, কোভ্যাক্সের সঙ্গে অংশীদারিত্ব থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ১ দশমিক ৭৯ মিলিয়ন ডোজ ফাইজারের টিকা দিয়েছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে বাংলাদেশকে ১৫ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করেছে। জীবন বাঁচাতে বাংলাদেশ এবং অন্যান্য দেশকে টিকাদান কার্যক্রমে সহযোগিতা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মাইদুল ইসলাম বলেন, যুক্তরাষ্ট্র থেকে আমাদের এই টিকা পাওয়ার কথা ছিল।

Place your advertisement here
Place your advertisement here