‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২১
Find us in facebook
দেশের ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, যুক্তরাজ্যে বাজারের উপযোগী বহু পণ্য তৈরি করে বাংলাদেশ। তাই যুক্তরাজ্য-বাংলাদেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার হলে, দুই দেশেরই ভোক্তা এবং ব্যবসায়ীরা লাভবান হবেন।
সোমবার (৮ নভেম্বর) যুক্তরাজ্যের কার্ডিফে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সমঝোতা স্মারক সই শেষে এফবিসিসিআই সভাপতি এসব কথা বলেন।
জসিম উদ্দিন বলেন, সমঝোতা স্মারকের সইয়ের মাধ্যমে দেশটিতে বাংলাদেশের ব্র্যান্ডিং এবং রপ্তানি বহুমুখীকরণের পথ প্রশস্ত হবে। একই সঙ্গে দু দেশের উদ্যোক্তাদের ব্যবসায়ীক সম্পর্ক আরও দৃঢ় হবে।
চেম্বার ওয়েলস এবং ওয়েলস- বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে বাংলাদেশি পণ্যের প্রতি যুক্তরাজ্যের ভোক্তাদের আগ্রহী করে তোলার বিষয়ে আহ্বান জানান তিনি।
এ সময় মো. জসিম উদ্দিন এবং চেম্বার ওয়েলসের সভাপতি পল স্লেভিন এবং ওয়েলস-বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি আব্দুল আলীম নিজ নিজ সংগঠনের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন।
এর আগে, এফবিসিসিআই সভাপতি কার্ডিফে ওয়েলসের সমাজসেবা বিষয়ক উপমন্ত্রী জুলি মরগানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ওই বৈঠকে এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, টেকসই প্রবৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং দারিদ্র্য নিরসনের জন্য বাংলাদেশ এখন অন্যান্য উন্নয়নশীল দেশের জন্য অর্থনৈতিক রোল মডেল হিসেবে বিবেচিত। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দারিদ্র্য বিমোচন, ই-গভর্নেন্স, আধুনিক যোগাযোগ ব্যবস্থাসহ আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশই এখন সবচেয়ে বেশি বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছে। যার মধ্যে রয়েছে- মুনাফা প্রত্যাবাসন, কর অবকাশ এবং মূলধনী যন্ত্রপাতির শুল্কমুক্ত আমদানি। এছাড়াও বাংলাদেশের কর্মঠ জনগোষ্ঠীর বেশিরভাগই শিক্ষিত, দক্ষ, পরিশ্রমী, এবং ইংরেজিতে পারদর্শী। সরকারের দেওয়া সুযোগ-সুবিধা এবং দক্ষ শ্রমশক্তির কথা বিবেচনা করে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের বিনিয়োগের আমন্ত্রণ জানান।
তিনি আশা প্রকাশ করেন যে, যুক্তরাজ্যের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল এবং পর্যটন খাতে উন্নয়ন প্রকল্প ও বিনিয়োগে এগিয়ে আসবে।
বৈঠক শেষে বাংলাদেশ ব্যবসায়ী প্রতিনিধিদল ঐতিহাসিক কার্ডিফ ক্যাসেল পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন- এফবিসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ভাইস প্রেসিডেন্ট এম এ মোমেন, জনাব মো. আমিনুল হক শামীম, মো. আমিন হেলালী প্রমুখ।
- কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী গাইবান্ধা
- বাংলাদেশের কূটনৈতিক প্রভাব বাড়ছে বিশ্বমঞ্চে
- কুড়িগ্রামে মাটির ঝুড়ি মাথায় নিয়ে সংস্কারকাজে নতুন চেয়ারম্যান
- কুড়িগ্রামে ১১ কেজি গাঁজাসহ আটক ১
- জ্বরে আক্রান্ত নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে শ্বশুর!
- বিরামপুরে কাঁচের জারে মিলল দেড় কোটি টাকার কোবরা সাপের বিষ
- ইঁদুর নিধন করে চার বছরে ১১৭ কোটি টাকার অতিরিক্ত ফসল উৎপাদন
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সাংবাদিক লিটু
- আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়: হানিফ
- উলিপুরে ফেলে যাওয়া মাঙ্কি টুপিতে ধরা পড়ল চোর চক্র
- বদরগঞ্জে ২৩ বছর পর কোটি টাকার পৈতৃক সম্পত্তি উদ্ধার
- ডিমলায় ট্রাক চাপায় নিহত ১
- ৩ মাস ধরে মুরাদের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল: হাছান মাহমুদ
- তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাক কেড়ে নিল শিক্ষকের জীবন
- কুমিল্লাকে মেঘনা ও ফরিদপুরকে পদ্মা নামে বিভাগে প্রধানমন্ত্রীর মত
- মিঠাপুকুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত
- তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জে জাপা প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত
- ২০২৫ সাল থেকে নতুন শিক্ষাক্রমে পড়বে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
- গার্মেন্টস শিল্পে বাংলাদেশের সাফল্যে অভিভূত আন্তর্জাতিক বিশ্ব
- পাঁচ বিভাগে পাঁচ বার্ন ইউনিট স্থাপনসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট
- বিশ্বের কাছে ভারত-বাংলাদেশ সম্পর্ক মডেল সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- শিগগিরই দেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১৫ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখতে সুইজারল্যান্ডের আশ্বাস
- ওমিক্রন: দেশে ফের লকডাউন হবে কিনা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- যাদের জন্য আমলকী মারাত্মক ক্ষতিকর
- গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা
- বিএনপিতে নেতৃত্বের ব্যর্থতা
- বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট পাচ্ছে ৫ মেডিকেল হাসপাতাল
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব



