বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট পাচ্ছে ৫ মেডিকেল হাসপাতাল
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১
Find us in facebook
দেশের পাঁচ জেলার পাঁচটি মেডিকেল কলেজ হাসপাতালে ‘বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট’ স্থাপন করার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। জেলাগুলোতে এটি স্থাপন হলে সাশ্রয়ী মূল্যে পোড়া ও পক্ষাঘাতগ্রস্ত রোগীদের মানসম্পন্ন চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ‘এস্টাবলিশমেন্ট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট অ্যাট ৫ মেডিকেল কলেজ হসপিটালস (সিলেট, বরিশাল, রংপুর, রাজশাহী এবং ফরিদপুর)’ শীর্ষক প্রকল্প অনুমোদনের জন্য তোলা হবে।
এ প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৪৫৬ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ২০২ কোটি ১৬ লাখ টাকা এবং প্রকল্প ঋণ থেকে ২৫৩ কোটি ৯২ লাখ টাকা পাওয়া যাবে। একনেকে অনুমোদনের পর চলতি বছরের এপ্রিল থেকে জুন ২০২৪ সালে প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য অধিদফতর।
স্বাস্থ্য অধিদফতর জানায়, এ প্রকল্পের মাধ্যমে খুলনা ও ময়মনসিংহ মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের মেডিকেল যন্ত্রপাতি ও আসবাবপত্র সরবরাহ করা হবে। প্রকল্পে প্রায় ৫০০ জন স্বাস্থ্যসেবা প্রদানকারী এবং সহায়তা কর্মীর কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। প্রকল্পটি ২০২১-২২ অর্থবছরের এডিপিতে বৈদেশিক সাহায্য প্রাপ্তির সুবিধার্থে বরাদ্দবিহীন অননুমোদিত নতুন প্রকল্প তালিকায় অন্তর্ভুক্ত নেই। তবে ২০২০-২১ অর্থবছরের আরএডিপিতে প্রকল্পটি অন্তর্ভুক্ত ছিল।
পরিকল্পনা কমিশন জানায়, ৫টি বিদ্যমান ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ ও সংস্কার (১৯৯৩৪.৭৮ বর্গমিটার), ২ লাখ ১৯ হাজার ৪৫৭টি মেডিকেল ও সার্জিক্যাল সরঞ্জাম সংগ্রহ, ১৪ হাজার ২২টি আসবাবপত্র ক্রয় এবং ১টি জিপ ক্রয় করা হবে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় ২০৩০ সালের মধ্যে স্বাস্থ্য সেবার মানোন্নয়ন ও অধিগম্যতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সেক্টরের চিহ্নিত সূচকগুলোর অগ্রগতি অর্জন ইত্যাদির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সেই হিসেবে প্রকল্পটি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা ও এসডিজির লক্ষ্য পূরণে সহায়ক ভূমিকা রাখবে।
পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য মোসাম্মৎ নাসিমা বেগম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের জন্য উন্নতমানের স্বাস্থ্য সেবায় অভিগম্যতা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্বাস্থ্য খাতকে শক্তিশালীকরণ, দক্ষতার উন্নয়ন ও সমতা নিশ্চিতকরণের সহায়ক হবে। এজন্য প্রকল্পটি একনেকে অনুমোদনের জন্য তোলা হবে।
- ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী
- ‘আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- ‘মৃত’ হারিছ চৌধুরীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে তারেক রহমান
- নাসিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব
- সিনিয়রদের অতিরিক্ত লোভের কারণেই বিএনপির এই অধঃপতন
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ড: মালামাল ভস্মীভূত
- রংপুরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান গ্রেফতার করেছে পুলিশ
- ‘সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ’
- রংপুরে বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


