অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২১
Find us in facebook
অস্ট্রেলিয়ার সিডনিতে গতকাল রোববার (৭ নভেম্বর) সাংবাদিকদের সংগঠন অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় দুপুর ১টায় আলোচনা সভা শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সিডনির রকডেলের রেড রোজ ফাংশন সেন্টারে আয়োজিত আলোচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবার পার্টির এমপি স্টিভ ক্যাম্পার ও এমপি আনুলাক চান্ডিভং।
শ্যাডো মাল্টিকালচারাল মন্ত্রী ও এমপি স্টিভ ক্যম্পার তার বক্তব্যে বাংলাদেশের মানুষের প্রশংসা করে বলেন, অবশ্যই অসাম্প্রদায়িক বাংলাদেশি কমিউনিটি বিকাশের সঙ্গে কাজ করব। এ ব্যাপারে বাংলাদেশ ও তার সরকারকে যাবতীয় সহযোগিতায় অস্ট্রেলিয়া পাশে থাকবে।
ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান ভার্চুয়ালি যুক্ত হয়ে বলেন, আওয়ামী লীগ সরকারের সম্পূর্ণ সদিচ্ছা রয়েছে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে। প্রতিটি ঘটনায় সরকারের উচ্চপর্যায়ের নেতারা ঘটনাস্থলে গেছেন। আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা গামা আবদুল কাদির বলেন, অবৈধ সরকার এরশাদের সময়কার অবৈধ সংসদে করা ধর্মীয় সংশোধনী সংবিধান থেকে অবৈধ ঘোষণা করতে হবে। সুপ্রিম কোর্টের রায় মোতাবেকই এটি করা যায়। জিয়াউর রহমান ও এরশাদের করা সকল সংশোধনী বাতিল করতে তিনি প্রতিমন্ত্রীকে অনুরোধ করেন।
আওয়ামী লীগ অস্ট্রেলিয়ার সাধারণ সম্পাদক ড. আবুল হাসনাৎ মিলটন বলেন, কোনো এজেন্ডা নিয়ে নয়, এই সঙ্কট সমাধানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। একটি সমৃদ্ধ দেশ উপহার দেওয়ার জন্য শেখ হাসিনাকে তিনি ধন্যবাদ জানান।
সেমিনারের উপস্থাপনায় ছিলেন সংগঠনের সদস্য ইঞ্জিনিয়ার আল নোমান শামীম। সংগঠনকে সহযোগিতা করেছে ব্রান্ডিং বাংলাদেশ, অস্ট্রেলিয়া। আরও আলোচনা করেন- অস্ট্রেলিয়া প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সভাপতি রহমতুল্লাহ, সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল আলম ও ড. তুষার দাশ।
অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ শফিউর রহমান, ধর্ম মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান, অস্ট্রেলিয়া আওয়ামী মহিলা লীগের সভাপতি সেলিমা বেগম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অস্ট্রেলিয়া বাংলাদেশ প্রেস অ্যান্ড মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক ইউসুফ টুটুল, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নির্মল্য তালুকদার আরও বক্তব্য রাখেন পল মধু।
সেমিনারের মূল প্রস্তাবনা হিসেবে তিনটি বিষয় উঠে আসে, যা বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ও বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে প্রস্তাব করা হয়। সেগুলো হলো:
>> ধর্মীয় অসহিষ্ণুতার কারণে ঘটা অপরাধের শাস্তি
>> অবৈধ এরশাদ সরকারের অবৈধ সংসদে পাশ করা রাষ্ট্রধর্ম অধ্যাদেশ বাতিল
>> শিক্ষা ব্যবস্থা পুরোপুরি অসাম্প্রদায়িক করা
সর্বধর্মীয় এই সেমিনারে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক আবু রেজা আরেফিন, কমিউনিটির সিনিয়র নেতা আব্দুল জলিল, এমদাদ হক, আসলাম মোল্লা, সাংবাদিক আকাশ দে, মিজানুর রহমান সুমন, মো. জাহাঙ্গীর, অন্নপূর্না দে, ড. বিপ্লব সাহা, দিবাকর সমাদ্দার, সাদ্দাম হোসেনসহ বেশ কয়েকটি মিডিয়ার সাংবাদিকরা।
- কুড়িগ্রামে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে জয়ী গাইবান্ধা
- বাংলাদেশের কূটনৈতিক প্রভাব বাড়ছে বিশ্বমঞ্চে
- কুড়িগ্রামে মাটির ঝুড়ি মাথায় নিয়ে সংস্কারকাজে নতুন চেয়ারম্যান
- কুড়িগ্রামে ১১ কেজি গাঁজাসহ আটক ১
- জ্বরে আক্রান্ত নববধূকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করে শ্বশুর!
- বিরামপুরে কাঁচের জারে মিলল দেড় কোটি টাকার কোবরা সাপের বিষ
- ইঁদুর নিধন করে চার বছরে ১১৭ কোটি টাকার অতিরিক্ত ফসল উৎপাদন
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন সাংবাদিক লিটু
- আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া কেউ অপরিহার্য নয়: হানিফ
- উলিপুরে ফেলে যাওয়া মাঙ্কি টুপিতে ধরা পড়ল চোর চক্র
- বদরগঞ্জে ২৩ বছর পর কোটি টাকার পৈতৃক সম্পত্তি উদ্ধার
- ডিমলায় ট্রাক চাপায় নিহত ১
- ৩ মাস ধরে মুরাদের মধ্যে অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল: হাছান মাহমুদ
- তেঁতুলিয়ায় বাড়ি ফেরার পথে ট্রাক কেড়ে নিল শিক্ষকের জীবন
- কুমিল্লাকে মেঘনা ও ফরিদপুরকে পদ্মা নামে বিভাগে প্রধানমন্ত্রীর মত
- মিঠাপুকুরে বাসের ধাক্কায় অটোচালক নিহত
- তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জে জাপা প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত
- ২০২৫ সাল থেকে নতুন শিক্ষাক্রমে পড়বে শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী
- গার্মেন্টস শিল্পে বাংলাদেশের সাফল্যে অভিভূত আন্তর্জাতিক বিশ্ব
- পাঁচ বিভাগে পাঁচ বার্ন ইউনিট স্থাপনসহ একনেকে ১০ প্রকল্প অনুমোদন
- দুর্নীতিকে হালকাভাবে দেখার সুযোগ নেই: হাইকোর্ট
- বিশ্বের কাছে ভারত-বাংলাদেশ সম্পর্ক মডেল সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- শিগগিরই দেশে করোনা টিকা উৎপাদন শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী
- ১৫ ডিসেম্বর ঢাকা আসছেন ভারতের রাষ্ট্রপতি
- রোহিঙ্গা প্রত্যাবাসনে সমর্থন অব্যাহত রাখতে সুইজারল্যান্ডের আশ্বাস
- ওমিক্রন: দেশে ফের লকডাউন হবে কিনা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
- যাদের জন্য আমলকী মারাত্মক ক্ষতিকর
- গুগল ফটোজে এলো লকড ফোল্ডার সুবিধা
- বিএনপিতে নেতৃত্বের ব্যর্থতা
- বার্ন অ্যান্ড প্লাস্টিক ইউনিট পাচ্ছে ৫ মেডিকেল হাসপাতাল
- অস্ট্রেলিয়ায় ‘সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা
- খানসামায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
- মনের অস্থিরতা দূর করার দোয়া
- প্রধানমন্ত্রীর নির্দেশে দ্রুত বিদ্যুৎ পাচ্ছে চরের অবশিষ্ট মানুষ
- করোনার টিকা উদ্ভাবন ও উৎপাদনে যুক্ত হলো বাংলাদেশের নাম
- শিক্ষা ব্যবস্থা ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: টেলিযোগাযোগমন্ত্রী
- পরীক্ষা শুরুর আগে ভবন থেকে লাফিয়ে ছাত্রের আত্মহত্যা
- ‘লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায় জ্ঞান-মননশীলতার বিকাশ ঘটে’
- দিনাজপুরে মদপানে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৩ জনের মুত্যু
- ‘যুক্তরাজ্যে বাজারের উপযোগী পণ্য তৈরি করে বাংলাদেশ’
- পাত্র খুঁজছেন শ্রীলেখা
- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা
- দিনাজপুর ম্যারাথনে নবম হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থী তেজেন্দ্র
- বিএনপি বিভ্রান্তি সৃষ্টির রাজনীতিতে বিশ্বাসী: ওবায়দুল কাদের
- সৈয়দপুরে বাঁশঝাড়ে গৃহবধূর লাশ, স্বামী-শাশুড়ি আটক
- দৈনিক রংপুরের আয়োজনে প্রবন্ধ প্রতিযোগিতা
- আজ ভূরুঙ্গামারী মুক্ত দিবস
- বিভাগীয় প্রধানের পদত্যাগের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
- কিশোরগঞ্জের হাওরে হবে ১১ কি.মি. এলিভেটেড সড়ক
- গাইবান্ধায় এক প্রতারককে গ্রেফতার করেছে র্যাব



