• সোমবার   ১৭ জানুয়ারি ২০২২ ||

  • মাঘ ৩ ১৪২৮

  • || ১২ জমাদিউস সানি ১৪৪৩

সর্বশেষ:
বাংলাদেশকে আরো ৯৬ লাখ ফাইজার টিকা দিলো যুক্তরাষ্ট্র পীরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জনের মৃত্যু পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী নাসিক নির্বাচন জাতীয় পর্যায়ে উদাহরণ সৃষ্টি করবে: কৃষিমন্ত্রী ভূমি ব্যবস্থাপনাকে এসওপি’র আওতায় আনা হচ্ছে: ভূমি সচিব

কুড়িগ্রামে ১১ কেজি গাঁজাসহ আটক ১

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২১  

Find us in facebook

কুড়িগ্রামে ধরলা ব্রিজের পশ্চিম পাড়ে ১১ কেজি গাঁজাসহ আবেদ আলী নামে এক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এসময় তার ৩ সহযোগী পালিয়ে যায়। 

সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় দুটি মোটরসাইকেলে ৪ জন মাদক কারবারি বিশেষ কায়দায় মাদক গাঁজা নিয়ে ফুলবাড়ী উপজেলা থেকে উলিপুরের দিকে যাচ্ছিল। ব্রিজ এলাকার চেক পয়েন্টে তাদেরকে থামাতে বললে ৪ মাদক কারবারি মোটরসাইকেল ফেলে সটকে পড়তে চেষ্টা করে। এসময় পুলিশ আবেদ আলী নামে একজনকে আটক করতে সক্ষম হলেও অপর ৩ সহযোগী পালিয়ে যায়। আটক আবেদ আলী ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের বেড়াকুটি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। 

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর থানায় একটি মাদক মামলা হচ্ছে বলে পুলিশ জানায়।

Place your advertisement here
Place your advertisement here