স্থায়ী কমিটির ভূমিকায় সন্দিহান বিএনপির কর্মীরা
– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১
Find us in facebook
দণ্ডিত বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসার দাবিতে ডাকা আটদিনের আন্দোলনে স্থায়ী কমিটির ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন দলটির কর্মীরা। অনলাইন মাধ্যমে স্থায়ী কমিটির সদস্যদের পদক্ষেপ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
বিএনপির কর্মীরা বলছেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে খালেদা জিয়াকে দণ্ড থেকে মুক্ত না করে তামাশার কর্মসূচি ঘোষণা করেছে স্থায়ী কমিটির সদস্যরা। খালেদা জিয়ার চিকিৎসা জরুরি। কিন্তু স্থায়ী কমিটির সদস্যরা কারো সঙ্গে আঁতাত করে পাতানো আন্দোলন করছেন। খালেদা জিয়াকে মৃত্যু শয্যায় রেখে চিকিৎসা নিয়ে অপরাজনীতি হচ্ছে বলে মনে হচ্ছে।
জানা গেছে, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে বুধবার দুপুরে আটদিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ২৫ নভেম্বর যুবদল ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে, ২৬ তারিখ বাদ জুমা খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনা করা হবে, ২৮ তারিখ স্বেচ্ছাসেবকদল ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ করবে, ৩০ তারিখ বিভাগীয় সদরগুলোতে বিএনপি সমাবেশ করবে।
সূত্র জানায়, ঘোষিত এসব কর্মসূচিকে বিচ্ছিন্ন ও ছেলেখেলা আখ্যা দিয়েছেন বিএনপির অনেক সমর্থক। তারা অনলাইনে স্থায়ী কমিটির কয়েকজন সদস্যকে ইঙ্গিত করে দুর্বল কর্মসূচি ঘোষণার জন্য দায়ী করেছেন।
সাইফুল ইসলাম নামে বিএনপির এক সমর্থক বলেন, রাষ্ট্রপতির কাছে ক্ষমা চেয়ে বিদেশে খালেদা জিয়ার চিকিৎসা করানো যেত। খালেদা জিয়া না বাঁচলে বিএনপির অস্তিত্ব থাকবে না। তাই খালেদা জিয়াকে বাঁচানোর জন্য আইনি প্রক্রিয়ায় হাঁটা উচিত। শুধু তামাশার কর্মসূচি ঘোষণা করে ভোগান্তি ছাড়া কোনো কাজ হচ্ছে না।
তাসরিক হাসান নামে আরেক বিএনপির সমর্থক বলেন, বেগম জিয়া মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছেন আর বিএনপির স্থায়ী কমিটির নেতারা সার্কাস অ্যারেঞ্জ করছেন। ৩০ তারিখ নাকি তাদের বিভাগীয় মহাসমাবেশ!
জানতে চাইলে বিএনপির এক নীতিনির্ধারক বলেন, কর্মীদের আবেগকে আমরা সম্মান করি। কিন্তু তাদেরকেও বুঝতে হবে, প্রস্তুতি ছাড়া বড় কোনো কর্মসূচি পালন করা যায় না। কর্মসূচি ঘোষণা করে পালন না করতে পারলে সেই কর্মসূচি ঘোষণার কোনো অর্থ নেই। আবার জ্বালাও-পোড়াওয়ের মতো কিছুও করা যাবে না। জ্বালাও-পোড়াও করলে সরকার আমাদের চেপে ধরতে পারে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলনে করে ম্যাডামের (খালেদা জিয়া) চিকিৎসা সুনিশ্চিত করতে চাই।
- ন্যায্যমূল্য নিশ্চিত করতে আলু রফতানি হবে: বাণিজ্যমন্ত্রী
- ‘আধুনিক ও প্রযুক্তি জ্ঞানভিত্তিক জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য’
- ‘মৃত’ হারিছ চৌধুরীকে নিয়ে নতুন ষড়যন্ত্রে তারেক রহমান
- নাসিক নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে: ইসি সচিব
- সিনিয়রদের অতিরিক্ত লোভের কারণেই বিএনপির এই অধঃপতন
- সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিজয়ের হাসি হাসলেন আইভী
- বদরগঞ্জে গুদাম ঘরে আকস্মিক অগ্নিকাণ্ড: মালামাল ভস্মীভূত
- রংপুরে আন্তঃজেলা চোর চক্রের প্রধান গ্রেফতার করেছে পুলিশ
- ‘সাংবিধানিক বাধ্যবাধকতা সমুন্নত রাখতে আমরা অঙ্গীকারবদ্ধ’
- রংপুরে বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ফলাফল যাই আসুক আওয়ামী লীগ মেনে নেবে: কৃষিমন্ত্রী
- সিনিয়রদের অতিরিক্ত লোভেই বিএনপির এই অধঃপতন
- ভিন্ন রকমের স্মার্টওয়াচ আনছে ফেসবুক
- দুই সপ্তাহ পিছিয়ে যাচ্ছে বইমেলা!
- শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ প্রসঙ্গে যা বললেন শিক্ষামন্ত্রী
- গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু
- মাস্কে অনীহা, নেই আক্রান্তের ভয়
- ঠাকুরগাঁওয়ে নারীদের পথ দেখাচ্ছেন সেতু
- ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল পল্লীবিদ্যুতের কর্মচারীর
- আমি সেজে বসে থাকলেও তিনি আর বাড়িতে ফেরেননি
- টানা ৪ দিন পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা
- বাংলাদেশের অগ্রযাত্রা আর কেউ থামাতে পারবে না
- বাংলাবান্ধায় ভারত ফেরত দম্পতির করোনা শনাক্ত
- নৌকায় ভোট দিয়েই রংপুর মঙ্গামুক্ত: প্রধানমন্ত্রী
- পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রয়েছে: পরিবেশমন্ত্রী
- বিধিনিষেধ: বাস চলাচলের নতুন নিয়ম
- `দেশে ৬৮ হাজার ১১৩ হেক্টর ম্যানগ্রোভ বাগান সৃজন করা হয়েছে`
- একাদশে ভর্তির আবেদনের সময় বাড়ল দুই দিন
- বৈশ্বিক জ্বালানি চ্যালেঞ্জ সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য
- রংপুর বিভাগীয় সদর দপ্তর কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- গাইবান্ধায় বাসচাপায় স্বাস্থ্যকর্মী নিহত
- চতুর্থ ধাপের ইউপি ভোট রোববার
- ‘বঙ্গবন্ধু-এডওয়ার্ড হিথ ফ্রেন্ডশিপ এ্যাওয়ার্ড’ চালু
- বেরোবি শিক্ষক সমিতির নির্বাচন ২০ জানুয়ারি
- জলঢাকায় ইরি ধানের ফলন বাড়াতে সমলয় চাষাবাদের প্রস্তুতি
- বাবা-মায়ের প্রতি উদাসীন তথাকথিত শিক্ষিতরা: প্রধান বিচারপতি
- করোনা নিয়ন্ত্রণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ প্রথম: স্বাস্থ্যমন্ত্রী
- জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: পরিবেশমন্ত্রী
- ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে
- ‘শেয়ারবাজারে ২০১০ সালের পুনরাবৃত্তির সুযোগ নেই’
- ‘বঙ্গবন্ধু কন্যার পরিশ্রমের ফল আজকের বাংলাদেশ’
- শেখ হাসিনা কাউকে না খেয়ে মরতে দেননি: পররাষ্ট্রমন্ত্রী
- হাবিপ্রবিতে অপেক্ষমাণ তালিকায় থাকা ভর্তিচ্ছুদের সাক্ষাৎকার শুরু
- করোনা আপডেট: গত ২৪ ঘন্টায় দেশে শনাক্ত কমেছে, মৃত্যু অপরিবর্তিত
- কালীগঞ্জে জালভোট দিতে গিয়ে ধরা খেলেন মাদরাসা সুপার
- বঙ্গোপসাগরের ১৭৪৩ বর্গকিলোমিটার এলাকা `সংরক্ষিত` ঘোষণা
- প্রবৃদ্ধি অর্জনে উন্নত দেশকেও পেছনে ফেলবে বাংলাদেশ
- জনগণের ভোটে নির্বাচিত বলেই ক্ষমতায় ১৩ বছর: প্রধানমন্ত্রী
- দেশে এল মেট্রোরেলের সপ্তম চালান


